চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার পাতাল রেলে হামলাকারী মধ্য এশিয়ান তরুণ, তিন দিনের রাষ্ট্রীয় শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৫ পূর্বাহ্ণ ০৪, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গের পাতাল রেল স্টেশনে বোমা বিস্ফোরণকারী মধ্য এশিয়ার নাগরিক এবং বয়স ২০ এর কাছাকাছি। বিভিন্ন প্রতিবেদনে রুশ গণমাধ্যম এ দাবি করেছে। সোমবার দুপুরের ওই বিস্ফোরণে এখন অন্তত ১১ জন নিহত হয় এবং ৫০ জন গুরুতর আহত হন। এই ঘটনার মধ্যে পাশের আরেকটি স্টেশনে একটি শক্তিশাল বোমার সন্ধান পাওয়া যায় এবং সেটি নিস্ক্রিয় করা হয়।

দি ইন্টারফ্যাক্স এবং ট্যাশ নিউজ এজেন্সির সংবাদে দাবি করা হয়েছে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তবে সে আত্মঘাতী ছিলো কি না, সে বিষয়ে ভিন্ন বক্তব্য এসেছে।

এদিকে এই হামলার ঘটনায় সেইন্ট পিটার্সবার্গে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যিনি এই বিস্ফোরণের সময় সেইন্ট পিটার্সবার্গেই ছিলেন, সন্ধ্যায় ঘটনাস্থল ঘুরে দেখেছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

Banglabid

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের পাতালরেলের ভয়াবহ বিস্ফোরণকে প্রাথমিকভাবে সন্ত্রাসী হামলা বলে মনে করছে রাশিয়া। কোনো সন্ত্রাসী গোষ্ঠীও এই ঘটনার কোনো দায় স্বীকার করেনি।

পাতাল রেলের স্টেশনে বিস্ফোরণের স্থান ঘিরে রাখা হয়েছে।

এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দিমিত্রি মেডভেদভ। এই ঘটনার নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেছেন বিশ্ব নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প এই ঘটনাকে ‘ভয়ংকর বিষয়’ হিসেবে অভিহিত করেছেন।

জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মরকেল এই ঘটনাকে ‘বর্বর কাজ’ হিসেবে অভিহিত করেছেন। ইউরোপিয়া ইউনিয়নের বৈদেশিক নীতি প্রধান ফেড্রেরিকা মঘিরিনি দুঃখ প্রকাশ করেছেন এবং নিন্দা জানিয়েছেন।

Reneta

স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে ট্রেনে পেতে রাখা ব্রিফকেস থেকে বোমার বিস্ফোরণ ঘটে। প্লোশচাদ ভস্তানিয়ায় পাওয়া আড়াই পাউন্ডের আরেকটি বোমা নিষ্ক্রিয় করে রুশ পুলিশ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিস্ফোরণের সময় সেন্ট পিটার্সবার্গেই ছিলেন। ওইসময় তিনি বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করছিলেন।

গুগল ম্যাপে রাশিয়ার পাতাল রেল হামলা

তদন্ত কর্মকর্তা সেভেৎলানা পেত্রেঙ্কো জানিয়েছেন, বিস্ফোরণের সময় চালক ট্রেনটি চালিয়ে পরবর্তী স্টেশনে যাওয়ায় অনেকের প্রাণরক্ষা পেয়েছে এবং আহতদেরও দ্রুত উদ্ধার সম্ভব হয়েছে। একটি বিস্ফোরণের পর আরো একটি বোমা পাওয়ার ঘটনাকে পরিকল্পিত হামলা বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

আরও দেখুন ভিডিও রিপোর্টটি:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভ্লাদিমির পুতিনরাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাল থেকে পদাতিকের নাট্যোৎসব

পরবর্তী

বলিউডে আলিয়ার বান্ধবী কে?

পরবর্তী

বলিউডে আলিয়ার বান্ধবী কে?

ডেটিং অ্যাপসের ফাঁদে সাইফ!

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT