চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধ হলেন বিরোধীদলীয় নেতা নাভালনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
Alexei_Navalny

২০১৮ সালের মার্চে আসন্ন রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন থেকে বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে নিষিদ্ধ করেছে রাশিয়ার নির্বাচন কমিশন।

কমিশনের যুক্তি, দুর্নীতি মামলায় নাভালনি দোষী সাব্যস্ত হয়েছেন, সেজন্য তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার যোগ্য নন।

রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মোট সদস্য ১৩ জন। তাদের মধ্যে সোমবারের ভোট ১২জনই নাভালনিকে আটকানোর পক্ষে রায় ‍দিয়েছেন। বাকি একজন অনুপস্থিত ছিলেন।

এরই মধ্যে নাভালনি তার সমর্থকদেরকে মার্চের নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছেন।

২০১১-১২ সালে পুতিন বিরোধী বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার কারণে নাভালনিকে তিন বার জেল খাটতে হয়েছে। তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই আনা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

আগামী বছরের নির্বাচনে নাভালনিকে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে শক্ত প্রতিপক্ষ বলেই বিবেচনা করা হচ্ছিল। রোববারই বিপুল জনসমর্থনের ভিত্তিতে পুতিনের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচন কমিশন তাকে ফের আটকে দিল।

২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন পুতিন। তার আগের বছর তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন।

সাংবিধানিক বাধার কারণে ২০০৮ সালের নির্বাচনে অংশ নিতে পারেননি পুতিন। সেবার তার ফার্স্ট ডেপুটি প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ প্রেসিডেন্ট হন এবং পুতিন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। ২০১২ সালে আবারও রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন। আলজাজিরা

ট্যাগ: রাশিয়ার নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানের হাইকমিশনার এমন বক্তব্য দেয়ার সাহস পায় কোথা থেকে?

পরবর্তী

চুয়াডাঙ্গায় পুলিশের এসআইকে কুপিয়ে জখম

পরবর্তী
কুপিয়ে জখম

চুয়াডাঙ্গায় পুলিশের এসআইকে কুপিয়ে জখম

ফুটবল ভুলে পরিবারে মজে নেইমার-মেসি-রোনালদোরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি অবনতি হয়েছে: জাতিসংঘ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ শিক্ষককে সম্মাননা

আগস্ট ২৬, ২০২৬

পরিবারের ৪ শিশুসহ ৮ জনকে গুলি করে হত্যা

আগস্ট ২৬, ২০২৬

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT