আন্তর্জাতিক

রাশিয়ান উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ২৭

রাশিয়ান উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ২৭

সাইবেরিয়ার ইয়াকুশিয়ায় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ২৭ জন নিহত হয়েছে। উড়োজাহাজটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ছিল বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

শিয়ার পূর্বের বুলুন এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। প্রাথমিক খবরে বলা হয়, এ মর্মান্তিক দুর্ঘটনায় মাত্র পাঁচজন প্রাণে বেঁচে যায়। এ সময় এতে ৩২ যাত্রী ও সাত ক্রু ছিলেন।

সোমবার এ উড়োজাহাজ বিধ্বস্তের সময় ওই এলাকার আবহাওয়া খারাপ ছিল বলে জানানো হয়।

বিষয়:রাশিয়া রাশিয়ার বিমান বিধ্বস্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…