চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫২ অপরাহ্ণ ২৫, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

স্বাগতিক রাশিয়া প্রথম দুই ম্যাচে যেন উড়ছিল। ম্যাচ দুটিতে ৮ গোল করে ফেলা সেই তাদের মাটিতে নামিয়ে আনল উরুগুয়ে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুয়ারেজ, কাভানির গোলে ৩-০ ব্যবধানে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে দলটি। আরেকটি গোল নিজেদের জালে ঢুকিয়েছেন রাশিয়ার চেরিশেভ।

দ্বিতীয় রাউন্ডে রাশিয়া মুখোমুখি হবে গ্রুপ ‘বি’র রানার্সআপের। সেক্ষেত্রে তাদের প্রতিপক্ষ হতে পারে পর্তুগাল, স্পেন অথবা ইরান। এই তিন দলের রাত ১২টায় ম্যাচ রয়েছে। তখনই চূড়ান্ত হবে।

রাশিয়ার বিপক্ষে উরুগুয়ের এর আগে মাত্র একটি ম্যাচে জয় ছিল। সেটি ১৯৭০ সালের বিশ্বকাপে।

প্রথমার্ধে উরুগুয়ে ৫৬ শতাংশ সময় বল দখলে রাখে। তাদের আক্রমণগুলো ছিল বেশ শক্তিশালী। ফরোয়ার্ড কাভানিকে অবশ্য সেভাবে খুঁজে পাওয়া যায়নি। তবে সুয়ারেজের সঙ্গে বুদ্ধি করে কাজের কাজটি করেন দুজনে। ফ্রি-কিক থেকে দলকে এগিয়ে দেন।

গোলটি আসে দশ মিনিটের মাথায়। বক্সের ঠিক বাইরে থেকে নেয়া ফ্রি-কিকে গোল আদায় করে নেন সুয়ারেজ। মানবদেয়ালে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে সুয়ারেজের সতীর্থ কাভানি দাঁড়ানো ছিলেন। কিক নেয়ার সময় কাভানি পাশে সরে গেলে তৈরি হওয়া ফাঁকা জায়গা থেকে জাল খুঁজে নেন সুয়ারেজ।

উরুগুয়ে দ্বিতীয় গোল পায় ২৩ মিনিটের সময়। ডিয়েগো লাক্সাল্ট বক্সের বেশ বাইরে থেকে শট নেন। রাশিয়ার ডেনিশ চেরিশেভের গোড়ালিতে লেগে দিক পাল্টে বল জালে জড়ায়। প্রথমে গোলটি লাক্সল্টের বলে ধারণা করা হলেও রেফারি জানিয়ে দেন এটি আত্মঘাতী গোল। এই নিয়ে রাশিয়া বিশ্বকাপে মোট ছয়টি আত্মঘাতী গোল হল। ১৯৯৮ বিশ্বকাপেও ছয়টি আত্মঘাতী গোল হয়েছিল।

Reneta

৩৬তম মিনিটে রাশিয়া দশজনের দলে পরিণত হয়। আইগোর স্মোলনিকোভ দ্বিতীয় হলুদ কার্ড দেখে বাইরে চলে যান।

দ্বিতীয়ার্ধে দুদলের আক্রমণে অতটা জোর ছিল না। প্রথমার্ধে নিষ্প্রভ থাকা কাভানি ৬৭তম মিনিটে পরিষ্কার সুযোগ সৃষ্টি করতে পারেন। বক্সের ভেতর থেকে ডান পায়ে শট নিলে সেটি বাইরে চলে যায়।

রাশিয়া ৭৪তম মিনিটে একটি কাউন্টার অ্যাটাক পায়। আর্তেম জুবা বক্সের বাইরে বল পেলে ডান পায়ের শটে সেটি বাইরে মারেন।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান ৩-০ করেন কাভানি। কর্নার থেকে উড়ে আসা বলে হেড করেন অধিনায়ক ডিয়েগো গডিন। রাশিয়ান গোলরক্ষক সেটি ঠেকিয়ে দেন। ফিরতি বল এসে পড়ে কাভানির সামনে। তিনি জালে জড়িয়ে দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT