চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়াকেই দুষছে ইউয়েফা তবে বিতর্কমুক্ত নয় ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ১২, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

ইউরো ফুটবলে ইংল্যান্ড বনাম রাশিয়ার খেলায় রুশ সমর্থকদের দায়ী করে আইনানুগ ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে ইউরোপিয় ফুটবলের অভিভাবক সংস্থা ইউয়েফা। রুশ সমর্থকদের উশৃঙ্খল ও বর্ণবাদী আচরণ এবং আতশবাজিসহ টুর্নামেন্টের নিয়মভঙ্গের শাস্তি পেতে যাচ্ছে রাশিয়া ফুটবল ইউনিয়ন।

২০১২ সালের ইউরো টুর্নামেন্টে ঠিক এরকমই অপ্রীতিকর ঘটনার জন্ম দিয়েছিলো রুশ সমর্থকরা। সেবারের শাস্তি হিসেবে এই কয়েকবছর নিষেধাজ্ঞা এবং জরিমানা গুনেছে রাশিয়া ফুটবল দল।

শনিবারের ম্যাচটিতে স্টেডিয়াম এবং ফ্রান্সের মার্সেই শহরের পুরোনো বন্দর এলাকায় বিশৃঙ্খলার জন্য রুশ ফুটবল দলের পয়েন্ট কাটা যেতে পারে। তবে স্টেডিয়ামের ভেতর ঘটা অপ্রীতিকর ঘটনাকেই প্রাধান্য দিচ্ছে ইউয়েফা। কিন্তু ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশের পয়েন্ট কাটা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ইংল্যান্ড সমর্থকদের আচরণ এবং ইউয়েফা’র নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ফ্রান্সে তিন দিন ধরে রুশ-ইংলিশ সমর্থকদের মধ্যে উত্তেজনার পরও এ নিয়ে নিজেদের যথেষ্ট সচেতন না থাকা এবং মাঠে ইংল্যান্ড সমর্থকদের সংঘর্ষে জড়িয়ে পড়াকে ন্যাক্কারজনক আচরণ হিসেবে দেখছে যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

শুধু রুশ সমর্থক নয় ইংলিশ সমর্থকদের সঙ্গে ফরাসি পুলিশের সংঘর্ষ নিয়েও হতাশা প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

এই পরিস্থিতিতে মাঠে যথেষ্ট সাবধানতা অবলম্বন না করায় অভিযোগের আঙুল উঠেছে আয়োজক ইউয়েফা’র বিরুদ্ধে। কারণ শনিবারের ম্যাচটি ঘিরে একাধিক সংঘর্ষ হলেও মাঠে দুই দলের সমর্থকদের মধ্যে কয়েকজন নিরাপত্তাকর্মী এবং দড়ির বেড়া ছাড়া আর কিছুই ছিলো না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০১৬ইউরো ফুটবল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT