চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাম রহিমের ব্যাগ টেনে বরখাস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দুই নারী ভক্তকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ভারতের কথিত ধর্মীয়গুরু ডেরা সাচ্চা সৌদা’র প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের ব্যাগ বহন করার দায়ে হরিয়ানা প্রদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল গুরদাস সিং সালওয়ারাকে চাকরিচ্যুত করা হয়েছে।

শুক্রবার পঞ্চকুলার একটি আদালতে দোষী সাব্যস্ত করার পর বাবা রাম রহিম বের হওয়ার সময় আইনজীবীর পোশাক পরা অবস্থায়ই তাকে সাহায্য করতে ছুটে যান হরিয়ানার দ্বিতীয় সর্বোচ্চ আইনজীবী সালওয়ারা। ধর্ষক ওই ধর্মগুরুর হাত থেকে উজ্জ্বল কমলা রঙের একটি সুটকেস নিজের হাতে নেয়ার সময় বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েন তিনি।

ধারণকৃত ভিডিওচিত্রে ডেরা প্রধানকে সাদা পোশাকে দেখা যায়। তার সঙ্গে ছিলেন হানিপ্রীত নামের এক নারী, যাকে রাম রহিম নিজের পালক-কন্যা বলেন। তার হাতেও একটি ব্যাগ ছিল।

Banglabid

এনডিটিভি জানায়, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সালওয়ারা আদালত থেকে বের হওয়ার পর পুরোটা সময় রাম রহিম সিংয়ের সঙ্গে ছিলেন। দাবি করছিলেন, তিনি তার আত্মীয়।

হরিয়ানার অ্যাটর্নি জেনারেল বলদেব রাজ মহাজনের সুপারিশক্রমেই সালওয়ারাকে বরখাস্ত করা হয়। তিনি বলেন, ‘প্রমাণ পাওয়া গেছে যে, গুরদাস সিং সালওয়ারা রাম রহিমের সঙ্গী হিসেবে ছিলেন। একজন সরকারি কর্মচারি হিসেবে তিনি এ কাজ করতে পারেন না।’-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘ডেপুটি অ্যাটর্নি জেনারেলের ডেরার সঙ্গে সম্পর্ক রয়েছে,’ বলেন মহাজন।

Reneta

এমনিতেই হরিয়ানা রাজ্য সরকারের বিরুদ্ধে রাম রহিম সিংকে বিশেষ সুবিধা দেয়ার অভিযোগ উঠেছে। তাকে পঞ্চকুলা থেকে বিশেষ হেলিকপ্টারযোগে রোহতাক জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, শীতাতপ নিয়ন্ত্রিত রুম দেয়া হয়েছে, বিশুদ্ধ খাওয়ার পানিরও ব্যবস্থা করা হয়েছে।

শুধু তাই নয়, রাম রহিমের সঙ্গে হানিপ্রীত এবং প্রয়োজনীয় সব লাগেজও নেয়ার অনুমতি দেয়া হয়েছে। রাজ্য সরকার যেখানে এসব অভিযোগ অস্বীকারের চেষ্টায় ব্যস্ত, সেখানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সালওয়ারার এ ধরণের আচরণ সরকারকে আরও বেশি বিব্রত ও প্রশ্নবিদ্ধ করেছে বলেই তাকে বরখাস্ত করা হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতরাম রহিম সিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুযোগের ম্যাচে বিবর্ণ মাহমুদউল্লাহ

পরবর্তী

পঞ্চাশের দিনে শতক হারানোর আক্ষেপ

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চাশের দিনে শতক হারানোর আক্ষেপ

ষোড়শ সংশোধনীর রায় ও পর্যবেক্ষণ যদি বাংলাভাষায় লিখতেন

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT