রামু সহিংসতার আজ চার বছর পূর্ণ হলো। কক্সবাজারের রামু উপজেলার বৌদ্ধ
বিহার হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের চার বছরে এসেও শংকিত বৌদ্ধ সম্প্রদায়ের
মানুষ। মামলার কার্যক্রম চলছে ধীর গতিতে। দিনটি স্মরণে রামুতে উদযাপিত
হচ্ছে নানা কর্মসূচি।
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ট্যাগকে কেন্দ্র করে রামুতে সংঘটিত হয় ভয়াবহ ঘটনা। ওই দিন রামুতে একে একে পুড়িয়ে দেয়া হয় ১২টি বৌদ্ধ বিহার ও শতাধিক বসত বাড়ি।
উখিয়া ও টেকনাফে আরো ৭ টি বৌদ্ধ বিহারেও ঘটে হামলার ঘটনা। ঘটনার ১ বছরের মধ্যে নতুন কারুকাজে বিহার এবং ক্ষতিগ্রস্ত বাড়িঘর তৈরি করে দেয় সরকার। কিন্তু এখনও বিচার পাননি বৌদ্ধ সম্প্রদায়।
মামলা প্রসঙ্গে সরকারি কৌশলী জানাচ্ছেন, হুমকির কারণে অনেক সাক্ষীর সাক্ষ্য পাওয়া যাচ্ছে না। সহিংসতার চার বছর উপলক্ষে রামুতে সংঘদান, মৈত্রীর্যালী ও ধর্মসভাসহ রয়েছে নানা আয়োজন।








