কক্সবাজার

রামুতে ট্রাক ও মিনি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পথচারী নিহত

সড়ক দুর্ঘটনা সতর্কতা সংকেত ও সাইন বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতা সংকেত ও সাইন বোর্ড দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের রামুতে ট্রাক ও মিনি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তিনজন।

রামু থানার ওসি এ কে এম আজমিরুজ্জান জানিয়েছেন, শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শরীফ (৫০) রামু উপজেলার জোয়ারিয়া নালা ইউনিয়নের লাঠি মৌলভীটেক তিনঘরিয়া পাড়ার আবু শামার ছেলে।

ঘটনায় আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা সম্ভব না হলেও এরা হলেন, মিনি-ট্রাকের চালক ও সহকারিসহ গাড়িটির এক যাত্রী।

তারা সবাই চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা।

বিষয়:ট্রাক নিহত পথচারী রামু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…