আন্তর্জাতিক

রামাদি দখল নিতে শিয়া মিলিশিয়ারা প্রস্তুত

রামাদি দখল নিতে শিয়া মিলিশিয়ারা প্রস্তুত

ইরাকের রামাদি শহরকে আইএস মুক্ত করতে সকল প্রস্তুতি শেষ করেছে শিয়া মিলিশিয়ারা। আনবার প্রদেশের রাজধানী রামাদি পুনর্দখল করতে এরই মধ্যে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত হয়েছে তারা।

সোমবার সরকারি বাহিনী গোলাবারুদ ও অস্ত্র শেষ হয়ে যাওয়ায় ঐ শহর ত্যাগ করার পর তা দখলে নেয় আইএস জঙ্গিরা। আগের দিনই ঐ শহর দখলের কথা বিবৃতিতে জানায় আইএস।

রামাদিকে আইএস মুক্ত করতে সরাসরি ইরানপন্থী শিয়া মিলিশিয়াদের সহায়তা চেয়েছেন ইরাক সরকার। বাগদাদের অদূরে এই শহরে আইএস ও সরকারি বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত ৫শ’ লোক নিহত হয়েছে। শহর ছেড়ে পালিয়ে গেছে ৮ হাজারেরও বেশি অধিবাসী।

বিষয়:আইএস ইরাক রামাদি শিয়া মিলিশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…