চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামপাল বিরোধী মিছিলে পুলিশের বাধা, ধাওয়া পাল্টা ধাওয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী মিছিল পুলিশের বাধার মুখে ছত্রভঙ্গ হয়েছে। এ নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে প্রায় ৪০ মিনিট ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

ঘটনায় আহত হয়েছে অন্ততপক্ষে ৬ জন। পুলিশের ছোঁড়া কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়ে প্রায় ৪০ বিক্ষোভকারী। ঘটনাস্থল থেকে আটক করা হয় ২ জনকে।

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিলটি বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শাহবাগ শিশুপার্কের সামনে প্রথম বাধার মুখে পড়লেও ব্যারিকেড ভেঙে সেটি এগিয়ে যায়। পরে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে চূড়ান্ত বাধার মুখে পড়ে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিমুখে যাত্রা করা মিছিলটি শেরাটন মোড় পার হয়ে পরিবাগ এলাকার দিকে যেতেই বিপুল সংখ্যক পুলিশ ব্যারিকেড তৈরি করে।

Banglabid

বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ঘিরে ধরে ধাক্কা দিতে দিতে পিছু হটানোর চেষ্টা করে। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ ব্যানার কেড়ে নেয় এবং মিছিলকারীদের তাড়া করে।

এসময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুঁড়ে। পুলিশও পাল্টা ফাঁকা গুলি ছোঁড়ে ছত্রভঙ্গ করে দেয় মিছিলটিকে। এসময় পুলিশ ও বিক্ষোভকারীরা ধাওয়া পাল্টা-ধাওয়ায় লিপ্ত হয়। পুলিশ অন্তত ৭/৮ রাউন্ড গুলি ও টিয়ারশেল ছুঁড়ে।

এর আগে বেলা ১২টার দিকে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পূর্বঘোষিত মিছিলটি যাত্রা শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে।

Reneta

এসময় মিছিলে নেতৃত্ব দেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মো. শহিদুল্লাহ, সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, সিপিবি নেতা সরদার রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ সংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রামপাল বিরোধী মিছিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিরোজা বেগম স্বর্ণপদক গ্রহণ করলেন সাবিনা ইয়াসমিন

পরবর্তী

রামপাল বিরোধী মিছিলে পুলিশের বাধা, ধাওয়া পাল্টা ধাওয়া

পরবর্তী

বাংলাদেশে সিঙ্গাপুরের নাগরিকদের জন্য সতর্কতা

বাংলাদেশে সিঙ্গাপুরের নাগরিকদের জন্য সতর্কতা

সর্বশেষ

বৈধ পণ্যের আড়ালে ৭৫৩ কোটি টাকার মাদক, দায় কার?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কঠোর নিরাপত্তায় কারাগার থেকে হাসপাতালে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

ছুটির দিনে বাচ্চাদের সঙ্গে দেখতে পারেন যে ১০ ইংরেজি সিনেমা

আগস্ট ২১, ২০২৬

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT