চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামপাল প্রকল্প বাতিলে ডাকা হরতালে পুলিশের টিয়ারশেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৯ পূর্বাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

রামপাল প্রকল্প বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতাল পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে হরতাল আহ্বানকারীরা।

রাজধানীর শাহবাগে হরতাল সমর্থনে করা মিছিলে টিয়ারশেল ও জলকামান ছুঁড়েছে পুলিশ। এতে আহত হয়েছে অন্তত দশ জন।

গত ৭ জানুয়ারি ‘গ্লোবাল প্রটেস্ট ডে ফর সুন্দরবন’ উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সমাবেশে হরতালের ঘোষণা দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।

এ হরতালে সমর্থন দেয় বিএনপি।

সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে এই বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, রামপাল-ওরিয়ন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ শতাধিক বাণিজ্যিক বনগ্রাসী, ভূমিগ্রাসী প্রকল্প ঘিরে ফেলেছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে। প্রধানমন্ত্রী এক হাতে পরিবেশ পদক, অন্য হাতে মৃত্যু পরোয়ানা ধারণ করছেন।

২৫ জানুয়ারির মধ্যে রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ সুন্দরবনবিনাশী সব প্রকল্প বাতিল করা না হলে হরতালের ডাক দিয়ে সেদিন সমাবেশ থেকে জানানো হয়, ২৬ জানুয়ারি ঢাকা মহানগরীতে ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালন করা হবে।

Reneta

এই কর্মসূচিতে নগরবাসীর সমর্থন চেয়ে দেশের স্বার্থে, সবার স্বার্থে ঢাকার প্রত্যেককে এ কয়েক ঘণ্টা ব্যক্তিগত গাড়ি, কাজ বন্ধ রেখে সুন্দরবনবিনাশী সব তৎপরতার বিরুদ্ধে সবার অবস্থান জানানোর আহ্বান জানানো হয়।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হরতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শিল্পগুরু মুস্তাফা মনোয়ারকে গার্ড অব অনার

জুন ৩০, ২০২৬

‘দেশে শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে’

জুন ৩০, ২০২৬

‘বাংলাদেশ’ শুনে ঘুরে দাঁড়ালেন, এগিয়ে এলেন, সাধুবাদ জানালেন অ্যালিসন

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আবারও কমেছে স্বর্ণের দাম

জুন ৩০, ২০২৬

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT