চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাব্বির কাঁধে মাশরাফীর হাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: ২০০৪ সাল। রংপুরে ১৬ বছরের কিশোর ফজলে রাব্বি প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেমেই খেলেন হোঁচট, শূন্য। শুরুটা লিস্ট ‘এ’ ক্রিকেট দিয়ে। পরে প্রথম শ্রেণির ক্রিকেটেও অভিষেকের মঞ্চে আউট হয়েছেন শূন্য রানে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকেও হল একই অভিজ্ঞতা। আগের দুটি শূন্যতে হৈচৈ না হলেও আন্তর্জাতিক ম্যাচে রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরা নিয়ে হচ্ছে বিস্তর আলোচনা।

ভক্ত, বন্ধু, স্বজনরা দুর্ভাগা ভেবে লাগাতার সান্ত্বনা দিয়ে যাচ্ছেন রাব্বিকে। অথচ শূন্য রানে ফেরা নিয়ে মোটেও বিচলিত নন এ বাঁহাতি ব্যাটসম্যান। একটি ম্যাচে খারাপ করলেই সব শেষ হয়ে যায় না বলেই মনে করেন ৩০ বছর বয়সী রাব্বি।

মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফেরার পথে ঢাকা থেকে চট্টগ্রামে সিরিজ কাভার করতে আসা সাংবাদিকদের সঙ্গে ক্ষণিকের আড্ডায় রাব্বি শুনিয়ে যান শূন্যের গল্প। ঘরোয়া টি-টুয়েন্টি ছাড়া সব ধরণের ক্রিকেটের অভিষেকেই শূন্য রানে আউট হওয়ার অভিজ্ঞতা রাব্বির মুখ থেকে বেরোল গল্পের মতো করেই। হাসিমুখেই শোনালেন শূন্যে শুরুর গল্প।

নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা যতই থাক তার, চট্টগ্রামের সাগরিকায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের একাদশ ঠিক করার মিটিংয়ে অবধারিতভাবেই আলোচনায় উঠবে রাব্বি প্রসঙ্গ। পরের ম্যাচটি খেলানো হবে, নাকি ফেরানো হবে শান্তকে?

নেটে শান্ত এদিন করেছেন দীর্ঘসময় ব্যাটিং। অন্যদিকে রাব্বি ছিলেন কিছুটা আড়ালেই। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আলাদা করে কথা বলেছেন তার সাথে। কী নিয়ে আলোচনা সেটি জানা না গেলেও বুধবারের ম্যাচে একাদশ ঘিরে অনেক কথাই যে হবে নিজেদের মধ্যে, তার ইঙ্গিত ঠিকই পাওয়া গেছে।

তবে বিতর্ক তৈরি হলে মাশরাফীর হাত থাকবে রাব্বির কাঁধেই। এক ম্যাচ খেলিয়েই কাউকেই দলের বাইরে দেখতে চান না অধিনায়ক।

Reneta

‘ব্যক্তিগতভাবে আমি অবশ্যই মনে করি আরেকটি সুযোগ পাওয়া উচিত। একটা ম্যাচ দিয়ে বিচার করা কঠিন। যদি বলেন তাকে নেয়া হল কেনো? তাহলে বলতে পারেন এটা একটা ভুল। কিন্তু নেয়ার পর অবশ্যই আমি মনে করি তাকে সুযোগ দেয়া উচিত। কারণ একটা ম্যাচ দিয়ে তাকে বিচার করা উচিত নয়। আবার সবার দর্শনও এখানে গুরুত্বপূর্ণ। একা দায়িত্ব নিয়ে তো আর খেলানোর সিদ্ধান্ত নেয়া যায় না।’

‘যে বলে আউট হয়েছেন রাব্বি, সেটাতেও দোষ দেয়ার কিছু নেই। আর ক্রিকেট খেলা দোষাদুষির জিনিস না। আমরা নিকট অতীতে সব খেলোয়াড়কে টেনে নিয়েছি সামনের পথে। যতটুকু সম্ভব হয় করেছি। আমাদের বিলাসিতা করার সুযোগও নেই। ওটাও মাথায় রাখতে হবে। যেহেতু ভরসা রেখে গেছি, এখনও রাখছি। রাব্বিকে পূর্ণ সমর্থন দিতেই হবে। যতদূর সম্ভব তাকে সহযোগিতা করা যায়।’ যোগ করেন অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমাশরাফীরাব্বিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT