চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবেয়া-রোকেয়াকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রায় ৩৩ ঘণ্টার সফল অস্ত্রোপচার শেষে যমজ মাথা আলাদা করার পর রাবেয়া-রোকেয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দুপুরে সিএমএইচে চিকিৎসাধীন ওই শিশুদের দেখতে যান তিনি। এসময় প্রধানমন্ত্রী তাদের সার্বিক অবস্থার খোঁজ খবর নেন।

এরপর শেখ হাসিনা সিএমএইচে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনকেও দেখতে যান। সেখানে কিছু সময় অতিবাহিত করেন তিনি।

এ সময় সেখানে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ঊর্ধ্বতন সামরিক এবং বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির স্বামী বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তৌফীক নেওয়াজকে দেখতে যান। তিনি তার চিকিৎসার খোঁজ-খবর নেন।যমজ শিশু রাবেয়া-রোকেয়ার প্রথম ধাপে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ০৪ জানুয়ারি ২০১৯ থেকে হাঙ্গেরিতে ৪৮টি ছোট বড় সার্জারি সম্পন্ন হয়।

গত ২২ জুলাই রাবেয়া এবং রোকেয়ার অস্ত্রোপচারের সবচেয়ে জটিল অংশ ‘জমজ মস্তিষ্ক’ আলাদা করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাঙ্গেরি থেকে তাদেরকে ঢাকা সিএমএইচ এ নিয়ে আসা হয়। সিএমএইচে চূড়ান্ত অপারেশনের পর তাদের যুক্ত মাথা আলাদা করা হয়েছে।

Reneta

হাঙ্গেরিতে তাদের কয়েক দফা চিকিৎসার পরপুরো চিকিৎসার ব্যয়ভার বহন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাবেয়া-রোকেয়ার বাড়ি পাবনার চাটমোহরে। তাদের বয়স সাড়ে তিন বছর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাবেয়া-রোকেয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT