চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবীন্দ্রিক প্রেমের কাহিনী নিয়ে আসছে ‘থিংকিং অব হিম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৩ পূর্বাহ্ণ ১৬, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

কেবল বয়সের ব্যবধানই নয়, দুই দেশের দুই জনের মাঝে ছিল হাজার হাজার মাইলের ভৌগলিক দূরত্ব। তবুও সে সব কিছুই বাঁধা হয়ে দাঁড়ায়নি রবীন্দ্রনাথ ঠাকুর ও ভিক্টোরিয়া ওকাম্পের মাঝে। জীবনের শেষভাগে আর্জেন্টাইন এই লেখিকা সাথে দারুণ এক সম্পর্কে জড়িয়ে পড়েন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।

কবিগুরু ভালোবেসে তার নাম দেন বিজয়া। আকাশে কান পেতে সিন্ধু পাড়ের সেই অতিথিকে উদ্দেশ্যে করে লিখেছিলেন ‘আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী’। সেই বিদেশিনীর সাথে কবিগুরুর প্লোটোনিক বা রাবীন্দ্রিক প্রেমের ইতিবৃত্ত নিয়ে ছবি বানিয়েছেন লাতিন পরিচালক পাবলো সিজার। ‘থিংকিং অব হিম’ নামের সিনেমাটি এবার প্রদর্শিত হচ্ছে ভারতের গোয়ার ৪৮ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। উৎসব চলবে নভেম্বরের ২০ থেকে ২৮ তারিখ পর্যন্ত।

একদিকে ধাবমান বর্তমান সময় আর অন্যদিকে অতীতের সেই স্মৃতি রোমন্থন । এর মাঝে রবীন্দ্রনাথকে আবিষ্কার করে বসেন আর্জেন্টাইন এক ভূগোল শিক্ষক। চলে আসেন শান্তিনিকেতনে। মূলত এভাবেই এগিয়েছে সিজারের ছবিটির দৃশ্যপট। শুটিং হয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি জড়ানো আর্জেন্টিনার প্লেট নদীর তীরের সেই শহর স্যান ইসিদ্রোস,শান্তিনিকেতন ও সুন্দরবনের কিছু অংশ জুড়ে।

কবিগুরুর সাথে ভিক্টোরিয়ার প্রথম সাক্ষাৎ ঘটেছিল ১৯২৪ সালে। সেবার পেরু যাবার পথে হঠাৎ অসুস্থ কবিগুরু যাত্রা বিরতি নেন আর্জেন্টিনাতে। ওই সময় সেখানে ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্য গ্রহণ করেছিলেন তিনি। ওকাম্পোর বাড়িতে কবি প্রায় দুই মাস থেকেছিলেন। দ্বিতীয়বার তাদের দেখা হয়েছিল ১৯৩০ সালে শিল্প আর সাহিত্যের নগর প্যারিসে। সে সময় প্যারিসে রবীন্দ্রনাথের একক চিত্রকলার প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন ভিক্টোরিয়া। কবির সান্নিধ্য পেয়ে উচ্ছ্বসিত ওকাম্পো এক চিঠিতে লিখেছিলেন- আপনার সান্নিধ্য আর নৈকট্য পেয়ে আনন্দিত। রবীন্দ্রনাথ তার অনেক চিঠিতেই ভিক্টোরিয়াকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার শান্তিনিকেতন ঘুরে যাবার। কিন্তু তা আর হয়ে ওঠে নি।

তবে ছবিতে রবি ঠাকুরের প্রেমের চাইতে তার শিক্ষাভাবনা, বুদ্ধিবৃত্তিক চর্চা এসবই উঠে এসেছে জোর দিয়ে। ছবিতে রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি এবং ভিক্টোরিয়া ওকাম্পোর চরিত্রে আর্জেন্টাইন অভিনেত্রী এলেনোরা ওয়েক্সলার। এছাড়া শান্তিনিকেতনে বেড়ে ওঠা এক মেয়ের চরিত্রে আছেন রাইমা সেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রবীন্দ্রনাথ ঠাকুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল শুরু

জুলাই ১২, ২০২৬

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT