চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবি ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৬ পূর্বাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ২ জন আহত হয়েছে। শনিবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ছাত্রলীগ কর্মী এসএম সাজ্জাদ হোসেন ও অনিক মাহমুদ বনি।

গুরুতর আহত অবস্থায় অনিক মাহমুদ বনিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার দুপুর তিনটার দিকে শের-ই বাংলা হলের সামনে ছাত্রলীগ কর্মী সাজ্জাদের সঙ্গে রাবি ছাত্রলীগের সহসভাপতি আতিকুর রহমান, মেহেদি হাসান (বহিস্কৃত), যুগ্মসাধারণ সম্পাদক (বহিস্কৃত) মাহবুবুর রহমান পলাশসহ রাবি ছাত্রলীগের সভাপতি গ্রুপের নেতাকর্মীদের কথা কাটাকটি হয়। এক পর্যায়ে সাজ্জাদকে মারধর শুরু করে সভাপতি গ্রুপের নেতাকর্মীরা। এসময় বাধা দিতে গেলে সাজ্জাদের সঙ্গে থাকা ছাত্রলীগ কর্মী সাকিবুল হাসান বাকীকেও মারধর করেন তারা।

সাজ্জাদ ও বাকী সেখান থেকে চলে গেলে হলের সামনে থাকা বাকী ও সাজ্জাদ গ্রুপের কর্মী বনিকেও মারধর শুরু করে ছাত্রলীগ নেতা মেহেদি হাসান। এসময় বনি তাকে ধাক্কা দিয়ে দৌড় দেয়। এসময় মেহেদি ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা ধাওয়া দিয়ে বনিকে মারধর করে। রডের আঘাতে পায়ে গুরুতর জখম হন বনি। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে বনির ওপর হামলার প্রতিবাদে বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে বিক্ষোভ করেছে বনির সমর্থক স্থানীয় ছাত্রলীগ কর্মীরা। তারা সড়ক অবরোধের পর বিক্ষোভ করলে  পুলিশ বাধা দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগের সংঘর্ষরাবি-ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT