রাবি উপাচার্যের বাসভবনে ছাত্রলীগ নেতাকর্মী চাকরি প্রত্যাশীদের তালা

রাবি উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের ভিড়, চাকরি প্রত্যাশীদের তালা ও আলোচনার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানকে নিজ বাসভবনে তালাবদ্ধ করেছেন চাকরি প্রত্যাশীরা।
সোমবার রাত সাড়ে নয়টায় সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মী চাকরি প্রত্যাশীরা উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা দেন। ফলে বাসভবনের ভেতরে উপাচার্য ছাড়াও দুই উপ-উপাচার্য এবং প্রক্টরও অবরুদ্ধ হয়ে পড়েন।
পরে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আখতার ফারুকের মৃত্যু হওয়ায় মানবিক দিক বিবেচনা করে মঙ্গলবার বিক্ষোভকারীরা ভিসির ভবনের তালা খুলে দিয়ে প্রশাসনিক ভবনে তালা দিয়ে তার সামনে অনঢ় অবস্থান নেয়।
অবরোধকারীরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে সোমবার অফিস চলাকালে একজনকে সেকশন অফিসার পদে এডহক নিয়োগ দেয়া হয়েছে। বিষয়টি জানাজানি হলে চাকরি প্রার্থী ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা রাত সাড়ে নয়টার দিকে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে সেখানে অবস্থান নেয়।
রাত পৌনে বারোটা পর্যন্ত উপাচার্যের পদত্যাগ দাবি করে তাদের বিক্ষোভ করতেও দেখা যায়।






