চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবির ভর্তি পরীক্ষায় এক ইউনিটে ‘প্রথম’, অন্যটায় ফেল

সুব্রত গাইন সুব্রত গাইন
৬:১১ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে অ-বিজ্ঞান শাখায় এক পরীক্ষার্থীর মানবিক থেকে প্রথম হয়ে ‘এ’ ইউনিটে ফেল করার ঘটনা ঘটেছে। বিষয়টি প্রশাসনের নজরে আসায় অভিযুক্ত শিক্ষার্থী হাসিবুর রহমানের ভর্তি পরীক্ষার যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সি ইউনিটের ভর্তি পরীক্ষার চিফ কো-অর্ডিনেটর ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. একরামুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, হাসিব চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে ‘এ’ ও ‘সি’ ইউনিটের অ-বিজ্ঞান থেকে অংশ নেন। গত ৬ ও ৭ নভেম্বর যথাক্রমে ‘সি’ ও ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করে কর্তৃপক্ষ। এ ইউনিটের ভর্তি পরীক্ষায় গ্রুপ-২ থেকে পরীক্ষায় অংশ নিয়ে (রোল ৫৪২৩৩) এমসিকিউ’য়ে তিনি পেয়েছেন মাত্র ২০ নম্বর। যে কারণে পরীক্ষার শর্তানুযায়ী তার লিখিত খাতা মূল্যায়নের অযোগ্য বলে বিবেচিত হয়।

Banglabid

তবে সি ইউনিটের (বিজ্ঞান) অ-বিজ্ঞান শাখায় মানবিক থেকে পরীক্ষায় অংশ নিয়ে (রোল ৮০৩১৮) হাসিব এমসিকিউয়ে ৬০ এর মধ্যে ৫৪ ও লিখিততে ৪০ এর মধ্যে পেয়েছেন ২৬ নম্বর।

এ বিষয়ে জানতে চাইলে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার চিফ কো-অর্ডিনেটর ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো একরামুল হামিদ বলেন, হাসিবের একটি ইউনিটে ফেল করে অন্য বিভাগে প্রথম হওয়ার বিষয়টি জানার পর ২৫ নভেম্বর তাকে ডেকে কথা বলা হয়। পরে ২৬ নভেম্বর বিষয়টি নিয়ে আরও কথা বলতে ডিন অফিসে আসতে বলা হয়। কিন্তু আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পর্যন্ত আসেনি হাসিব। এ বিষয়ে অভিযুক্ত হাসিবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, আমরা ওর দুটি ইউনিটের খাতাই দেখেছি। প্রাথমিক তদন্তে জালিয়াতির মাধ্যমে ভর্তির প্রমাণ পাওয়া গেছে। দুই খাতায় হাতের লেখার মধ্যে গড়মিল পাওয়া গেছে। তাই আমরা তার ভর্তি কার্যক্রম স্থগিত করেছি। তদন্ত শেষে জালিয়াতির বিষয়টি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়া যাবে।

Reneta

প্রসঙ্গত, হাসিবুর রহমান চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার বাড়ইপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। হাসিব ২০১৯ সালে রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভর্তি পরীক্ষাভর্তি পরীক্ষায় জালিয়াতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রেমের ফাঁদে জুনায়েদ!

পরবর্তী

বিনামূল্যে গান শিখবে ১৫০ সুবিধা বঞ্চিত শিশু

পরবর্তী

বিনামূল্যে গান শিখবে ১৫০ সুবিধা বঞ্চিত শিশু

২ হাজার কোটি ডলারের বিনিয়োগ সম্ভাবনা

সর্বশেষ

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT