চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে সংবাদ সম্মেলনে দুই পক্ষের শিক্ষকদের হাতাহাতি!

সুব্রত গাইনসুব্রত গাইন
৮:২১ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, রাজশাহী
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিভাগের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম ও অন্য এক শিক্ষকদের মধ্যে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।

সোমবার একই বিভাগের শিক্ষক অধ্যাপক মু. আলী আসগর শিক্ষক নিয়োগের বিষয়ে প্লানিং কমিটি ও আদালতের নিষেধাজ্ঞা বিষয়ে সংবাদ সম্মেলন করেন।

তবে মঙ্গলবার বিভাগের সভাপতি কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনের মাঝে হঠাৎ করেই বিভাগের কাওছার আলী, নূরুল আলমসহ কয়েকজন শিক্ষক এসে সাইফুল ইসলামের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও উচ্চবাচ্যের ঘটনা ঘটে। এতে সংবাদ সম্মেলনটি পণ্ড হয়ে যায়। ঘটনাস্থলে অধ্যাপক খাইরুল ইসলাম, অধ্যাপক যুগোল কুমার সরকার, সহযোগী অধ্যাপক এ কে এম আবদুল বারীসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগের দিন সংবাদ সম্মেলনে অধ্যাপক মু. আলী আসগর বলেছিলেন, শিক্ষক নিয়োগের বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সদস্যদের ছাড়াই প্লানিং কমিটির সভা করেছেন বিভাগের সভাপতি ড. সাইফুল ইসলাম। সদস্যরা উপস্থিত না থাকলেও তাদের উপস্থিতি দেখিয়ে সভা সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় সভার তারিখ গোপন ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তুলেছেন প্লানিং কমিটির অন্য সদস্যরা। এসময় বিভাগের শিক্ষক কাওছার আলী, নূরুল আলম উপস্থিত ছিলেন।

Reneta

কিন্তু এ বিষয়ে  পরদিন সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, বিভাগের শিক্ষক নিয়োগের বিষয়ে প্লানিং কমিটির সদস্যদের ২২ ডিসেম্বর ৫৭তম সভার ও ২৬ ডিসেম্বর একই বিষয়ে ৫৮তম সভার আহ্বান করি। সভায় প্লানিং কমিটির সদস্যরা অনুপস্থিত থাকায় সভা করা সম্ভব হয়নি। পরে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়ে সভা সম্পন্ন করি।

সংবাদ সম্মেলনে হাতাহাতির কারণ জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, গতকাল তারা যখন সংবাদ সম্মেলন করেছেন আমরা সেখানে যাইনি। কিন্তু আজ সংবাদ সম্মেলনকে পণ্ড করতেই তারা এখানে উপস্থিত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহীশিক্ষক নিয়োগ
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT