শিক্ষা

রাবিতে ফের সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত

আহত শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন আহত শিক্ষার্থী হাসপাতালে শয্যায় বসে চিকিৎসকের সাথে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

এক শিক্ষার্থী নিহত হওয়ার রেশ না কাটতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফের সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন।

অটোরিক্সার ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আজিজুল হক নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন।

রোববার (৬ মার্চ) দুপুর আড়াই টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত আজিজুল ইন্সটিটিউট অব বিজনেজ অ্যাডমিনেস্ট্রেশনের (আইবিএ) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, ক্লাস শেষে মেসে যাওয়ার জন্য আইবিএ ভবনের সামনে দাঁড়ায় আজিজুল। এমন সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিক্সা তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাথার পেছনে আঘাতপ্রাপ্ত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করান তার সহপাঠীরা।

সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে দায়িত্বরত চিকিৎসক জানান, মাথায় চোট পাওয়ায় তার স্মৃতিশক্তি কিছুটা লোপ পেয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। পর্যাপ্ত ঘুমের পর বোঝা যাবে আঘাত কতটা গুরুতর।

 

বিষয়:রাবি শিক্ষার্থী আহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…