চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে ছাত্রজোটের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৮
শিক্ষা
A A
প্রগতিশীল ছাত্রজোট

প্রগতিশীল ছাত্রজোট

রাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নবিরোধী আন্দোলনে হামলাকারীদের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘট চলাকালে হামলার ঘটনা ঘটেছে।

সোমবার চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক কয়েকজন ছাত্রলীগ নেতা এ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় জেরে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

গত রোববার সন্ধ্যায় প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘটের ডাক দেয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রগতিশীল ছাত্রজোট পূর্বঘোষিত ধর্মঘট পালনের সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়। বিশ্ববিদ্যালয়ের বাসগুলো এসময় বিভিন্ন রুটের উদ্দেশ্যে ছেড়ে গেলে তারা বাসগুলো আটকে দেন। ফলে সকালের প্রথম ট্রিপের নির্ধারিত বাসগুলো ক্যাম্পাস ছেড়ে যেতে পারেনি। বাসগুলো ছাড়তে চাইলে তারা বাসের সামনে শুয়ে পড়েন।

এরপর সকাল সাড়ে ৯টার দিকে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন ও ফিরোজ মাহমুদের নেতৃত্বে বেশ কয়েকজন সাবেক নেতা সেখানে যায়। তারা ছাত্রজোটের নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা ছাত্রজোটের নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।

Reneta

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশ প্রশাসন উভয়পক্ষকে শান্ত করেন। তারপর সকাল ১০টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনার প্রতিবাদে ও নিপীড়নবিরোধী আন্দোলনে হামলাকারীদের শাস্তির দাবিতে দুপুর ১২টার দিকে ছাত্রজোটের নেতাকর্মীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মসূচিতে ‘প্রশাসনের মদদে’ সাবেক ছাত্রলীগ নেতা ও কর্মকর্তাদের হামলার নিন্দা জানিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মারধরের শিকার কেন্দ্রীয় ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে আমরা বাস বন্ধ করে শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ সেখানে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় এমন কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতা আমাদের ওপর চড়াও হয়।’

প্রগতিশীল ছাত্রজোটে ছাত্রলীগের হামলা
প্রগতিশীল ছাত্রজোটে ছাত্রলীগের হামলা

তবে মারধরের কথা অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন অভিযোগ করে বলেন, ‘আমরা কয়েকজন প্রশাসন ভবনের সামনে দিয়ে প্রধান ফটকের দিকে যাচ্ছিলাম। তখন প্রক্টর স্যারের সঙ্গে কয়েকজনের বাকবিতণ্ডা করছিল তা দেখে আমরা এগিয়ে যাই। তারা প্রক্টরের সঙ্গে খুব বাজে ব্যবহার করছিল। আমরা বিষয়টির প্রতিবাদ করে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল স্বাভাবিক করে দিয়েছি। তাদের ওপর কোনো হামলা বা মারধর করেনি। ’

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘তারা জোর করে বিশ্ববিদ্যালয় পরিবহনের বাস বন্ধ করে রেখেছিল। এতে শিক্ষার্থীদের চলাচলে ব্যাঘাত ঘটছিল। ছাত্রজোটের নেতাকর্মীদের সহিংস কর্মসূচি না করে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানাই। তবে তারা নির্দেশনা না মেনে বাস বন্ধ রাখার চেষ্টা চালায়। শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি মাথায় রেখে আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগরাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

এসব কারণেই লিওনেল মেসি সবার চেয়ে আলাদা

জুলাই ১৫, ২০২৬

বাসযোগ্য নগর গড়তে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ানোর বিকল্প নেই: মির্জা ফখরুল

জুলাই ১৫, ২০২৬

আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

মসজিদ নির্মাণই এখন ববিতার সবচেয়ে বড় স্বপ্ন

জুলাই ১৫, ২০২৬

নান্দনিক ফুটবলে মুগ্ধ দর্শক, স্পেনকেই মনে করছেন বিশ্বচ্যাম্পিয়ন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT