চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাফাহর মধ্যাঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ১২, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
শরণার্থীরা আশ্রয় কেন্দ্রে বসে, তাদের সঙ্গে ব্যাগ ও কাপড় রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় আরও ৩৯ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা ৩৫ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। এ অবস্থায় আরও বড় হামলার ইঙ্গিত দিয়ে মধ্য রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বলেছে ইসরায়েল।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার ১১ মে গাজার মধ্য রাফাহর বাসিন্দাদের উত্তর-পূর্ব এলাকায় সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েল। গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী রাফার পূর্বাঞ্চলের লোকজনকে সরে যেতে নির্দেশ দিয়েছিল। এরপর মিসর সীমান্তের কাছে রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয় তারা।

Banglabid

গাজায় রাফাহ ক্রসিং দিয়ে ত্রাণ প্রবেশ নিয়ে ইসরায়েলের সাথে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে মিসর। দেশটি জানিয়েছে, রাফাহতে ইসরায়েলের অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধির কারণে ত্রাণ নিয়ে মিসর তাদের সঙ্গে কাজ করবে না। এছাড়াও গাজায় মানবিক পরিস্থিতির বিপর্যয়ের জন্য শুধু ইসরায়েলকে দায়ী করছে মিসর।

অন্যদিকে, হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড নাদাভ পোপেলওয়েল নামে আরেক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটি প্রকাশের পর হামাস জানিয়েছে, এক মাস আগে ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছিলেন এই জিম্মি। এরপর তার মৃত্যু হয়েছে।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, শনিবার ইসরায়েলি রামিয়া সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে রকেট ও কামান হামলা চালিয়েছে তারা। এর আগে লেবাননের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই হামলার প্রতিশোধ নিতেই হিজবুল্লাহ ইসরায়েলর সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজাফিলিস্তিনযুদ্ধরাফাহ হামলাহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

জম্বি কোষ ধ্বংস নয়, নিয়ন্ত্রণেই ভবিষ্যতের চিকিৎসা

আগস্ট ১৬, ২০২৬

লালমনিরহাটে আমন ধান রোপণের ধুম, ভালো ফলনের আশা

আগস্ট ১৬, ২০২৬

নিজস্ব একাডেমি ও মাঠ নিয়ে বাফুফের আক্ষেপ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আগস্ট ১৬, ২০২৬

স্টোরেজে নতুন সম্ভাবনা: হার্ডড্রাইভের বিকল্প হতে পারে আলো!

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT