অন্যান্য

রান্না দিয়ে নারীদের স্বাবলম্বী করবে কুকিং এসোসিয়েশন

রান্না দিয়ে নারীদের স্বাবলম্বী করবে কুকিং এসোসিয়েশন

রান্নার মাধ্যমে স্বল্প আয়ের নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার কর্মসূচি শুরু করেছে কুকিং এসোসিয়েশন।এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে বাজারের চাহিদা অনুযায়ী রান্না শেখানো ও রান্না প্রতিযোগিতার পর স্বল্প আয়ের নারীদের পুরস্কার দেয়া হবে।

কুকিং এসোসিয়েশনের সভানেত্রী বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসির নেতৃত্বে প্রশিক্ষণ দেন সহ-সভানেত্রী মনিরা সুলতানা এবং সাধারণ সম্পাদিকা মেহেরুন নেছাসহ এসোসিয়েশনের সদস্যারা।

পরে কুকিং এসোসিয়েশনের তহবিল গড়তে বিত্তবান নারীদের অর্থের বিনিময়ে রান্না প্রশিক্ষণ দেয়া হয়।

উদ্যোক্তারা জানান, রান্নার পাশাপাশি স্বল্প আয়ের নারীদের হাউজ কিপিং এবং সেলাই প্রশিক্ষণও দেয়া হয়েছে।

বিষয়:কুকিং এসোসিয়েশন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…