চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রান্নাঘরের বেসিনে গোসল করে চাকরি হারালেন রেস্তোরাঁ কর্মী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ণ ২৬, মে ২০১৯
অদ্ভুতুড়ে
A A

রেস্তোরাঁর বড় বেসিনে সাবানের বুদবুদ ভর্তি করে গোসল করছিলেন এক কর্মী। কিন্তু সেই গোসলই কাল হলো তার জন্য। চাকরি হারাতে হলো তাকে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আন্তর্জাতিক মানের ফাস্টফুড রেস্তোরাঁ ওয়েন্ডিতে এই ঘটনা ঘটেছে বলে ইয়াহু ডটকম জানিয়েছে।

স্ন্যাপচ্যাটে ছেড়ে দেয়া একটি ভিডিওতে দেখা যায়, ওয়েন্ডির কর্মী মিল্টন রান্না ঘরের বেসিনে গোসল করছেন। বেসিনে সাবানের বুদবুদ ভর্তি পানিতে ছোট কাপড় পরে গোসল করছেন তিনি। আর এই দৃশ্য ভিডিও করছেন এক নারী।

ওই নারী ভিডিও ধারণের সময় বলছেন, ‘‘গোসল করতে চাইলে সেখানে চলে যান”। তিনি মিল্টনকে জিজ্ঞাসা করেন, ‘‘কেমন লাগছে?’’ জবাবে মিল্টন জানায়, ‘‘দারুণ, মনে হচ্ছে জেট বিমান ছুটছে?’’

এরপর মিল্টন একটি তোয়ালে চান। তখন ওই নারী বলেন, ‘‘আপনার বগল পরিষ্কার করুন”। এরপর ওই নারী কাগজের তোয়ালে মিল্টনের হাতে ; দেন এবং মিল্টন সেটি দিয়ে তার বগল, বুক এবং বাহু পরিষ্কার করেন।

ভিডিও ধারণের শেষ দিকে ওই নারী বলেন, ‘‘এখন আপনার পায়ের আঙ্গুল দেখান”। এই ঘটনা ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। চাকরিচ্যুত করা হয় মিল্টনকে।

Reneta

ওয়েন্ডির একজন মুখপাত্র বলেন, আমাদের মালিকপক্ষ বিষয়টি কঠোরভাবে নিয়েছেন এবং এটি পুরোপুরি অগ্রহণযোগ্য। এটি একজনের ফাজলামো ছিল এবং তিনি আর ওয়েন্ডিতে নেই।

ওয়েন্ডির একজন কর্মী ফেসবুকে লিখেছেন, ‘বিভৎস’ ঘটনাটি ছিল দুই মিনিটের। এর আগেও এমনটি হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে এখন বয়স্করাও ফেসবুকে থাকেন।

ফ্লোরিডার ব্যবসা এবং পেশাগত শৃংখলা বিভাগ বিষয়টি খতিয়ে দেখেছে এবং বুধবার প্রতিবেদন প্রকাশ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রেস্তোরাঁ
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬

প্রচ্ছদ আঁকার স্বপ্নটা যেভাবে সত্যি হয়েছিল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের গোল্ডেন বল বুটের দৌড়ে এগিয়ে মেসি, লড়াইয়ে আছেন এমবাপ্পেও

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT