চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানের বোঝায় চাপাই পড়ল প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের করা ৬০১ রানের বোঝা মাথায় নিয়ে প্রথম ইনিংসে ২৭৫ রানে অলআউট হয়ে গেছে সাউথ আফ্রিকা। স্বাগতিকদের চেয়ে পিছিয়ে ৩২৬ রানে। পুনে টেস্টে আপাত দৃষ্টিতে তারা ফলোঅন! কিন্তু ডু প্লেসিসরা অলআউট হওয়ার সঙ্গেই তৃতীয় দিনের খেলার সমাপ্তি ঘটলে জানা যায়নি অতিথিদের আবারও ব্যাট করতে ডাকবেন কোহলি, নাকি ফলোঅন করিয়ে নিজেরাই নেমে যাবেন ব্যাটিংয়ে।

শনিবার পুনে টেস্টের তৃতীয় দিনে ৭ উইকেট আর ৩৬ রান সঙ্গী করে দিন শুরু করেছিল সাউথ আফ্রিকা। শুরুতেই হারায় নাইটওয়াচম্যান আনরিচ নর্টজের উইকেট। কিছুপর ৩০ করে উমেশ যাদবের বলে উইকেটের পেছনে ঋদ্ধিমানের দারুণ এক ক্যাচে ফেরেন দ্বিতীয় দিনের আরেক অপরাজিত থিউনিস ডি ব্রুইন।

৫৩ রানে তখন ৫ উইকেট হারিয়ে কাঁপছে প্রোটিয়ারা। ষষ্ঠ উইকেটে অতিথিদের কিছুটা আশা দিয়েছিলেন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস ও কুইন্টন ডি কক। দুজনে জুটিতে ৭৫ রান তোলার পর আঘাত হানেন রবিচন্দ্র অশ্বিন। অফস্পিনারের বলে ৩১ করে বোল্ড হয়ে ফেরেন ডি কক।

বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ডু প্লেসিসও। ১১৭ বলে ৬৪ করা প্রোটিয়া অধিনায়ককে রাহানের ক্যাচ বানিয়ে ফেরান অশ্বিন। স্কোর তখন ৮ উইকেটে ১৬২।

দলের ঘোরতর বিপদে লেজের ব্যাটসম্যান হয়েও দারুণ প্রতিরোধ গড়েন কেশব মহারাজ ও ভারনন ফিল্যান্ডার। নবম উইকেটে দুজনে ১০৯ রান এনে দেন।

১৩২ বলে ৭২ রান করা মহারাজকে দিনের একদম শেষ ভাগে থামিয়েছেন অশ্বিনই। পরে রাবাদাকে এলবিডব্লিউ করে গুটিয়ে দেন ইনিংস। ৬৯ রানে ৪ উইকেট নিয়েছেন। উমেশ যাদবের শিকার ৩৭ রানে ৩টি। মোহাম্মদ শামি নিয়েছেন ২ উইকেট।

ফিল্যান্ডার ৪৪ রানে অপরাজিত থেকে যান।

ট্যাগ: ভারত-সাউথ আফ্রিকা টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সীমান্ত হত্যা বন্ধে ভারতকে ঢালাওভাবে দোষারোপ নয়: পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

অপ্রদর্শিত আয় অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে

পরবর্তী

অপ্রদর্শিত আয় অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে

বুয়েটে ছাত্র সংগঠনগুলোর অফিস সিলগালা করার নির্দেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT