সৌম্য ৯ বলে ২, নাঈম ২৯ বলে ৩০, মাহমুদউল্লাহ ২০ বলে ২০; টি-টুয়েন্টির রান তোলার তাড়ায় যেন কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের। যার সাক্ষ্য দিচ্ছে ধীর স্কোরবোর্ড।
শের-ই-বাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ ১৩ ওভারে তুলেছে ৭৩ রান, হারিয়েছে ৩ উইকেট।
তিনে নামা সাকিব আল হাসান ২১ রানে ব্যাট করছেন, সঙ্গী নুরুল হাসান সোহান ১ রানে।
বাংলাদেশ পাওয়ার প্লে’র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে তোলে ৩৩ রান। অজিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বাড়তে থাকে ডট বলের সংখ্যা। প্রথম ৭ ওভারে ৪২ বলের মধ্যে ২৫টি ডট।
দুটি করে ছয়-চারে ২৯ বলে ৩০ রানে ফিরে যান নাঈম শেখ। ইনিংসের চতুর্থ ওভারে তৃতীয় বলে বোল্ড হন সৌম্য সরকার। বাংলাদেশের দলীয় সংগ্রহ তখন ১৫ রান।







