বিনোদন

রানী এলিজাবেথের পোশাকের এ কেমন হাল

রানী এলিজাবেথের পোশাকের এ কেমন হাল

মাথার মুকুট আর চেহারা ঠিক থাকলেও রানী দ্বিতীয় এলিজাবেথের পোশাকের এ কেমন হাল! মার্কিন পপ গায়িকা রিয়ানার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা রানী দ্বিতীয় এলিজাবেথের ছবিগুলো আচমকা দেখলে যে কেউই এভাবে চমকে যাবে।

গত ২১ এপ্রিল ছিলো রানী দ্বিতীয় এলিজাবেথের ৯১তম জন্মবার্ষিকী। ব্রিটেনের রানীর প্রতি ভালোবাসা ভিন্নভাবে প্রকাশ করতে চেয়েছেন মার্কিন পপ গায়িকা রিয়ানা। তাই তিনি ফটোশপ ব্যবহার করে নিজের ছবিতে রানীর চেহারা বসিয়ে ইন্সটাগ্রামে শেয়ার করেছেন।

ইন্সটাগ্রামে রানী দ্বিতীয় এলিজাবেথের মোট পাঁচটি ছবি প্রকাশ করেছেন রিয়ানা। নিজের বিভিন্ন সময়ের দামী ব্র্যান্ডের ফ্যাশনেবল পোশাক পরা ছবিতে রানী দ্বিতীয় এলিজাবেথের মাথা ফটোশপ করে বসিয়েছেন তিনি।

অনেকেই বলছেন, এধরনের ছবি ব্রিটিশ রাজপরিবারের জন্য চরম অসম্মানজনক।

ইন্সটাগ্রামে ছবিগুলো দেয়ার সঙ্গে সঙ্গেই রিয়ানার ফলোয়াররা বিষয়টির সমালোচনা শুরু করেন। অনেকেই বলেছেন, সম্মানিত একজন মানুষকে নিয়ে এ ধরণের আচরণ রিয়ানার মতো তারকাকে একদমই মানায় না। তাই বিষয়টিকে নেতিবাচক হিসেবেই দেখছেন তারা।

কেউ আবার বলেছেন, রিয়ানার রুচির বিকৃতি ঘটেছে। কেননা এ ধরণের ছবি ব্রিটিশ রাজপরিবারের জন্য চরম অসম্মানজনক।

সমালোচনার পাশাপাশি বিষয়টিকে অবশ্য বেশ মজার বলেও অভিহিত করছেন রিয়ানার  অনেক ভক্ত।

কিন্তু রিয়ানাকে ব্রিটিশদের থেকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন তার শুভাকাঙ্ক্ষীরা। টাইম।

দামী ব্র্যান্ডের ফ্যাশনেবল পোশাক পরা ছবিতে রানী দ্বিতীয় এলিজাবেথের মাথা ফটোশপ করে বসিয়েছেন রিয়ানা।

ইন্সটাগ্রামে ছবিগুলো দেয়ার সঙ্গে সঙ্গেই রিয়ানার ফলোয়াররা বিষয়টির সমালোচনা শুরু করেন।

বিষয়:রানী এলিজাবেথ রিয়ানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…