বিনোদন

‘রানি লক্ষ্মীবাই’ কঙ্গনা রনৌতের স্কেচ

‘রানি লক্ষ্মীবাই’ কঙ্গনা রনৌতের স্কেচ

ঝাঁসির রানি লক্ষ্মীবাই চরিত্রে কঙ্গনা রনৌতকে কেমন লাগছে? এ ব্যাপারে কেউ কিছুই বলতে পারবে না। কারণ এখন পর্যন্ত সেই লুকের কোনো ছবি বাইরে আসেনি। এবার ‘মনিকার্ণিকা–দ্য কুইন অব ঝাঁসি’ ছবির রানি লক্ষ্মীবাইর একটি স্কেচ পাওয়া গেল। আর তা দেখেই বেশ বোঝা যাচ্ছে, ‘কুইন’ কিংবা ‘তানু’ কঙ্গনা রনৌত এবার একদম অন্য রূপে পর্দায় আসছেন।

তবে রানি লক্ষ্মীবাই সাজে কঙ্গনা রনৌতকে দেখতে খুব বেশি অপেক্ষা করতে হবে না। জানা গেছে, ৪ মে বেনারসে দশাশ্বমেধ ঘাটে ২০ ফুট দৈর্ঘ্যের পোস্টার উন্মোচন করবেন কঙ্গনা রনৌত। সেখানে তিনি পোস্টার প্রকাশের পর গঙ্গায় আরতিও করবেন।

‘মনিকার্ণিকা–দ্য কুইন অব ঝাঁসি’ ছবিটি পরিচালনা করছেন কৃষ। কাহিনী লিখেছেন কেভি বিজয়েন্দ্র প্রসাদ। এর আগে ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘বাহুবলী’ সিনেমার কাহিনী লিখেছেন তিনি। ছবির সংলাপ ও গান লিখেছেন প্রসূন যোশি। মিড-ডে।

বিষয়:কঙ্গনা রনৌত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…