চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রানা প্লাজা’র রানার জামিন আবেদন খারিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
সোহেল রানা আদালতে আসামি হিসেবে উপস্থিত, পুলিশ তার নিরাপত্তা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভবন নির্মাণ সংক্রান্ত দুর্নীতির মামলায় ‘রানা প্লাজা’র মালিক সোহেল রানার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ছয় মাসের মধ্যে এ মামলার বিচার সম্পন্ন করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ মামলায় রানার জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে আজ বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। এ সময় আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো.খুরশীদ আলম খান। সোহেল রানার পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাজ্জাদ আলী চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আট তলা রানা প্লাজা ধসে ১১৩৫ জনের মৃত্যু হয়। আহত হন কয়েক হাজার। রানা প্লাজার ওই ভবনটি অনিয়মের মাধ্যমে ৬ তলা থেকে ১০ তলা করা হয়। ভবন নির্মাণে অনিয়মের অভিযোগের পর দুদকের উপ-সহকারী পরিচালক এসএম মফিদুল ইসলাম সাভার মডেলথানায় ১৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এরপর ভবন মালিক রানাসহ ১৮ জনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। পরে এই মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হলে হাইকোর্টে জামিন আবেদন করেন রানা। এরপর হাইকোর্ট জামিন প্রশ্নে রুল জারি করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রানা প্লাজাসোহেল রানাহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT