রাতে দেরিতে ঘুমানো মোটেও ভালো অভ্যাস নয়। এতে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য দুয়েরই ক্ষতি হয়। প্রথমদিকে এটা শখের বশে হলেও পরে যখন এটা অভ্যাসে পরিণত হয়, তখনই বাঁধে বিপত্তি।
জেনে নিন রাতে দেরিতে ঘুমানোর কিছু নেতিবাচক দিক
- রাতে যারা দেরিতে ঘুমান তারা দৈনন্দিন জীবনে অনেক বেশি চাপ অনুভব করেন। দেখা যায়, তাদের সারা দিনের কাজের তালিকায় যা যা থাকে, সেটা তারা রিলাক্স মুডে করতে পারেন না, উদ্বেগ নিয়ে করেন।
- মেজাজ খিটখিটে থাকে অনেক বেশি। পাশাপাশি কাজের মনোযোগটাও কমে যায়। অকারণেই চিৎকার, চেঁচামেচি তাদের অনেকটা অভ্যাসে পরিণত হয়ে যায়।
- রাতে দেরিতে ঘুমালে অন্যান্য অসুখ-বিসুখ যেমন: ডায়াবেটিস, হার্টের অসুখ, কিডনির সমস্যা এগুলো হতে পারে। অর্থাৎ সঠিক সময়ে পরিপূর্ণ ঘুমের অভাব থেকে নানা রোগের সৃষ্টি হতে পারে।
- রাতে দেরিতে ঘুমের অভ্যাস থেকে মানুষ মোটা হয়ে যায়। কারণ, বিছানায় নির্দিষ্ট সময়ে গেলেও ঘুম না হওয়া এবং দিনের বেলা অধিক সময় পর্যন্ত ঘুমানো, দুটো মিলিয়ে অনেক সময় বিছানায় কাটানো হয়। তাই মোটা হবার আশঙ্কা বেড়ে যায়।
- রাতে ঘুমের সমস্যা থেকে মুখে দাগ পড়ে যেতে পারে। কালো কালো দাগ, মেছতা পড়ার আশঙ্কা বাড়ে।
- এটি মাথাব্যথার সমস্যাকেও বাড়িয়ে দেয়। এছাড়া ঘুমের সমস্যা থেকে চোখের নিচে ডার্ক সার্কেল বেড়ে যায়।
তাই রাতে সময়মতো ঘুমাতে যান এবং পরিমিত ঘুমান। পাশাপাশি সুস্বাস্থ্যকে নিশ্চিত করুন। টপ ইয়াপস










