চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতেই বিসিবি প্রধানের সঙ্গে ক্রিকেটারদের বৈঠক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

গুলশানে সংবাদ সম্মেলন শেষে নিজেদের মধ্যে আলোচনার পর ক্রিকেটাররা এখন মিরপুরমুখী। বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে রাতেই আলোচনায় বসবেন তারা।

বুধবার নাজমুল হাসানের ডাকে সাড়া দিয়ে মিরপুরের বিসিবি কার্যালয়ে বিকেলের বৈঠকে যাননি সাকিব-তামিমরা। সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সামনে আসেন একজন আইনজীবী, জানান নতুন দুটিসহ ১৩টি দাবি নিয়ে বোর্ডের কাছে গেছে ক্রিকেটারদের চিঠি।

নতুন দাবিতে ক্রিকেট ব্যবস্থাপনার স্বচ্ছতা ও ক্রিকেট বোর্ডের মুনাফার একটি অংশের ভাগ চেয়েছেন ক্রিকেটাররা। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি এক লাখ টাকা করার চাওয়া এসেছে। আর নারী ক্রিকেটারদের সঙ্গে পুরুষ ক্রিকেটারদের বেতনের ভারসাম্যের দাবি তুলেছেন তারা। ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান ক্রিকেটারদের এসব দাবির কথা তুলে ধরেন।

Banglabid

গুলশানে যখন ক্রিকেটারদের রুদ্ধদ্বার বৈঠক ও পরে সংবাদ সম্মেলন চলছিল, তখন বিসিবিতে বোর্ড সভাপতিসহ অন্য বোর্ড পরিচালকরা তাদের অপেক্ষায় আলোচনার জন্য। বোর্ডের কাছে দাবি জানিয়ে ধর্মঘট ডেকে সোমবার থেকেই সবধরনের ক্রিকেটীয় কার্যক্রমের দূরে আছেন ক্রিকেটাররা।

এর আগে মঙ্গলবার নাজমুল হাসান সংবাদ সম্মেলন করে সাকিব-তামিমদের ধর্মঘটে যাওয়ায় বিস্ময় প্রকাশ করেন। পরিস্থিতি তাতে আরও জটিল হয়ে ওঠে। এরমধ্যেই বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে গণভবনে যান বিসিবি সভাপতি।

দুপুরে নাজমুল হাসান বিসিবিতে ফেরেন। তার বরাত দিয়ে তখন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের জানান, খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসার জন্য অপেক্ষা করছেন তারা।

Reneta

এর আগে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সকালে জানান, বুধবার বিকেল ৫টায় খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত তারা। দেশের ক্রিকেটে অচলাবস্থা নিরসনে ক্রিকেটারদের দিকে তাকিয়ে বোর্ড পরিচালকরা। কিন্তু সেই ডাকে শুরুতে সাড়া দেননি ক্রিকেটাররা। সন্ধ্যার সংবাদ সম্মেলনের পর নিজেদের মধ্যে আলোচনা করে তারা এখন মিরপুরমুখী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটারতামিমবিসিবিলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবিতে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার

পরবর্তী

‘মিশাকে জয়ী করুন, না হলে সবাই পদত্যাগ করবো’

পরবর্তী

‘মিশাকে জয়ী করুন, না হলে সবাই পদত্যাগ করবো’

বন্যা-কৃষিঋণ-বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের থেকে ঋণ আদায়

ঋণ পুনঃতফসিল সুবিধার সময়সীমা আবারও বাড়ল

সর্বশেষ

হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার জামাতা ফাহাম আবদুস সালাম (সংগৃহীত)।

মির্জা ফখরুল একজন দায়িত্বশীল বড় ছেলে: ফাহাম আবদুস সালাম

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৫ বিলিয়ন ছুঁইছুঁই

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও হাসপাতালে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাবিল

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT