আন্তর্জাতিক

রাণী এলিজাবেথ করোনায় আক্রান্ত

রাণী এলিজাবেথের ছবি, হাসিমুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাণী এলিজাবেথের ছবি, তিনি হালকা হাসি দিয়ে ক্যামেরার দিকে তাকাচ্ছেন, পেছনে ঘর ও জানালা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে বাকিংহাম প্যালেস জানিয়েছে, এ মুহূর্তে তিনি ‘মৃদু ঠাণ্ডায়’ ভুগছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের উপসর্গ মৃদু হলেও চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

বাকিংহাম প্যালেস বলছে, রাণী করোনাভাইরাস সম্পর্কিত সব নিয়মাবলী মেনে চলছেন। চিকিৎসকদের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করছেন। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহ থেকে তিনি অল্প করে হলেও দায়িত্ব পালন করবেন।

রাণী দ্বিতীয় এলিজাবেথ তার বড় ছেলে চালর্স থেকে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ওয়েলসের প্রিন্স চার্লস গত সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিষয়:করোনাভাইরাস রাণী এলিজাবেথ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…