কলকাতার জনপ্রিয় বাংলা ছবির পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করছেন সেখানকার জনপ্রিয় নায়িকা শুভশ্রী। এই দুই তারকার বাগদান হয়েছে খুব গোপনে। রেজিস্ট্রিও করে ফেলেছেন তারা। বিয়ে ১১ মে।
বাগদানের পরেই শুভশ্রী নিজের ফেসবুক পেজে রাজ ও তার দুইটি ছবি পোস্ট করেছেন। সেখানে দুজনের হাতে জ্বলজ্বলে হিরের আংটি দেখা যায়।
এরপর শুভেচ্ছা বার্তা দিতে থাকেন তারকারা। তবে, সবার সব শুভকামনা ছাপিয়ে আলোচনায় এসেছে মিমি চক্রবর্তীর টুইট। কারণ, এর আগে রাজ চক্রবর্তী, শুভশ্রী ও মিমি- এই তিনজন নানা সময় মিডিয়ার আলোচনায় এসেছিলেন নিজেদের সম্পর্ক নিয়ে। সে সময় তারা এটাকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন।
শুভশ্রীর টুইটার পোস্টটি শেয়ার করে মিমি শুভেচ্ছা জানিয়ে তাঁদের সারাজীবনের সুখ কামনা করেছেন।

মিমির সাথে বেশ কয়েক বছর ধরেই সম্পর্ক ছিল রাজের। হঠাৎই তাঁদের সম্পর্কের ভাঙনের পর শুরু হয় রাজ-শুভশ্রী সম্পর্ক। মিমির কারণে মাঝে রাজের সঙ্গে শুভশ্রীর সম্পর্কে ফাটলের গল্পও শোনা গেছে। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে সাত পাঁকে বাঁধা পড়ছেন এই দুই তারকা।







