চলচ্চিত্রের সোনালী যুগ নামে পরিচিত গত শতকের ষাট ও সত্তর দশকের গান নিয়ে তৈরি হয়েছিল চ্যানেল আই সেরা কণ্ঠের ‘ফিরে দেখা সেরা গান’। ২০০৮ সালের এই অনুষ্ঠানে এসেছিলেন সৈয়দ শামসুল হক, সুভাষ দত্ত, রাজ্জাক, ফারুক, কবরী, সুজাতা, রোজিনা, খুরশীদ আলম, সুবীর নন্দী প্রমুখ। বৈঠকী ধাঁচের অনুষ্ঠানটি উপস্থাপনা করেন গাজী মাজহারুল আনোয়ার। পরিকল্পনা ও পরিচালনা করেন শাইখ সিরাজ। এই অনুষ্ঠানের বেশির ভাগ গানই ছিল রাজ্জাক অভিনীত চলচ্চিত্র থেকে নেওয়া। আর এখানে গানগুলোতে কণ্ঠ দেন ২০০৮ সালের ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার প্রতিযোগীরা।
শাইখ সিরাজ জানালেন, নায়করাজ রাজ্জাকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ ২২ আগস্ট মঙ্গলবার বেলা ৩টা ৫ মিনিটে অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে চ্যানেল আইয়ে।








