চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজ্জাক ভাই প্রথম সিনেমায় আমার বাবা ছিলেন: ববিতা

তানভীর আশিক তানভীর আশিক
২:৪৯ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

‘রাজ্জাক ভাই তো একটা ইনস্টিটিউশন। তাঁর হাত ধরেইতো চলচ্চিত্রে আসা। উনার কাছ থেকেই আমি সব শিখেছি।’ বাংলাদেশের কিংবদন্তী নায়িকা ববিতা চ্যানেল আই অনলাইনকে বলছিলেন নায়করাজ রাজ্জাককে স্মরণ করে। মঙ্গলবার নায়করাজের জন্মদিন।

ববিতা বলেন, রাজ্জাক ভাই চলচ্চিত্রে আসেন জহির রায়হানের হাত ধরে, আমিও চলচ্চিত্রে আসি জহির ভাইয়ের সিনেমার মাধ্যমেই। প্রথম চলচ্চিত্র ‘সংসার’-এ রাজ্জাক ভাই ছিলেন আমার বাবা। আর সুচন্দা আপু ছিলেন আমার মা চরিত্রে। এরপরের চলচ্চিত্র ‘শেষ পর্যন্ত’ সিনেমায় আমি ছিলাম রাজ্জাক ভাইয়ের নায়িকা। তাই রাজ্জাক ভাই ছিলেন আমার অভিভাবক। তিনি ছিলেন সবসময় ছায়া হিসেবে।

সত্তরের দশকের সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলো রাজ্জাক-ববিতা। পীচ ঢালা পথ, টাকা আনা পাই, মানুষের মন, বাদী থেকে বেগম, আলোর মিছিল, অনন্ত প্রেম, আকাঙ্খাসহ অর্ধশতাধিক চলচ্চিত্রে দর্শক পেয়েছে রাজ্জাক-ববিতাকে একসঙ্গে। এই দীর্ঘ পথ চলায় ববিতার চলচ্চিত্র জীবনের একটা পিলারের নাম ‘রাজ্জাক’ এমনটাই বলছিলেন তিনি। ববিতা বলেন, বাংলাদেশের চলচ্চিত্রে ‘রাজ্জাক’ যেমন একটি উজ্জ্বলতম নক্ষত্র, আমার জীবনেও রাজ্জাক ভাই তেমন। ছিলেন সবচেয়ে প্রিয় অভিভাবক।

ববিতা
Banglabid

১৯৪২ সালের ২৩ জানুয়ারি নায়করাজের জন্ম হয় কলকাতার ৮ নম্বর নাগতলা রোডের বাড়িতে। ১৯৬৪ সালে কলকাতা ছেড়ে স্ত্রী-পুত্রসহ ঢাকায় এসে বসবাস শুরু করেন। নানা সংগ্রামের ভেতর দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ চলচ্চিত্রের নায়ক হিসেবে।  বর্ণাঢ্য এক নায়করাজের জীবন শেষে তিনি ২০১৭ সালের ২১ আগস্ট মৃত্যুবরণ করেন।

নায়করাজ রাজ্জাকের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠানের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিত্রনায়িকা ববিতানায়করাজনায়করাজ রাজ্জাকববিতারাজ্জাক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম খন্দকার গ্রেপ্তার

পরবর্তী

জনি নিখোঁজ: ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

পরবর্তী
সাংবাদিককে

জনি নিখোঁজ: ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

যুক্তরাষ্ট্র-দেশি কোম্পানি-পণ্য-ওয়াশিং মেশিন-সোলার প্যানেল-ট্যারিফ

দেশি কোম্পানির ব্যবসা রক্ষায় যুক্তরাষ্ট্রে ‘বিতর্কিত’ ট্যারিফ পাস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক: দীনেশ ত্রিবেদী

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ইজারাদার গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT