চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজের নতুন ‘ফ্যামিলি ক্রাইসিস’ এ গাইলেন ন্যানসি 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২১
বিনোদন
A A

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর নতুন সিজন আসছে। এর নাম রাখা হয়েছে ‘ফ্যামিলি ক্রাইসিস (রিলোডেড)’। ধারাবাহিকটির জন্য গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি।

‘কখনো আলো কখনো আঁধার’ শিরোনামের নতুন গানটি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। ২০১১ সালে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘চাঁদের নিজের কোনো আলো নেই’ ধারাবাহিকের জন্য গেয়েছিলেন ন্যানসি।

নতুন গান প্রসঙ্গে ন্যানসির বলেন, ‘বহু বছর পর রাজের ধারাবাহিকে গাইলাম। গানটি গেয়ে আত্মতৃপ্তি পেলাম। এর কথা ও সুর হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। শ্রোতাদের খুব সহজেই গানটি ভালো লাগতে পারে।’

‘কখনো আলো কখনো আঁধার’ গানটির কথা লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। সোমবার (২৯ নভেম্বর) রাতে ঢাকার নিকেতনে ক্রাউন এন্টারটেইনমেন্ট স্টুডিওতে গানটির ধারণকাজ সম্পন্ন হয়।

নতুন ধারাবাহিকের গানটির ব্যাপারে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেছেন, ‘ফ্যামিলি ক্রাইসিস নিয়ে দর্শকদের সাড়ায় আমি অভিভূত। সেই উৎসাহে নতুন সিজন শুরু করতে যাচ্ছি। আগের সিজনে কোনও টাইটেল সং ছিল না। তবে এবারের গল্পের প্লট অনুযায়ি একটি গান প্রয়োজন। সুর রচনার পরপরই মনে হয়েছে, এতে ন্যানসির কণ্ঠই জুতসই লাগবে। তার গায়কী নিয়ে নতুনভাবে বলার কিছু নেই। নতুন গানটি দারুণ গেয়েছেন তিনি। একবার শুনলেই ভালো লাগার মতো। শ্রোতারা গানটি পছন্দ করলে আমাদের প্রয়াস সফল হবে। শিগগিরই ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে আসবে এর লিরিক্যাল ভিডিও।’

গীতিকবি জনি হক বলেন, ‘মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনার আবহ একই গানে ফুটিয়ে তুলতে চেয়েছেন নির্মাতা রাজ। সেভাবেই এটি লিখেছি। নাভেদ পারভেজ মন ছুঁয়ে যাওয়া সুর সৃষ্টি করেছেন। ন্যানসির সুরেলা গায়কীর সুবাদে পূর্ণতা পেয়েছে এটি।’

Reneta

রাজ জানান, ঢাকার উত্তরায় আগামী ৯ ডিসেম্বর থেকে ‘ফ্যামিলি ক্রাইসিস (রিলোডেড)’ ধারাবাহিকের চিত্রায়ন শুরু হবে। একটি বেসরকারি টিভি চ্যানেলে দেখা যাবে নাটকটি। এছাড়া ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে থাকবে প্রতিটি পর্ব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানজনি হকধারাবাহিকনাটকন্যানসিফ্যামিলি ক্রাইসিফ্যামিলি ক্রাইসিসরাজলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেপ্তার

জুলাই ১, ২০২৬

হলি আর্টিজান হামলা: ১০ বছরেও মেলেনি সব প্রশ্নের উত্তর

জুলাই ১, ২০২৬

বার্ষিক মজুদ যাচাইয়ে দেশের সব তেল ডিপো বন্ধ

জুলাই ১, ২০২৬

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT