আদালত

রাজাকার মুসার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধ

মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর পুঁঠিয়া উপজেলার কুখ্যাত রাজাকার আবদুস সামাদ মুসা ওরফে ফিরোজ খা’র বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল দিন ধার্যের আদেশ দেন।

মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউটর জাহিদ ইমাম।

গত ২২ জানুয়ারি পুঁঠিয়ার একটি ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন মুসা। তবে তার বিরুদ্ধে একাত্তরে হত্যা, নির্যাতনসহ একাধিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলমান থাকায় ট্রাইব্যুনালের অধীনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

বিষয়:পুঁঠিয়া মানবতাবিরোধী অপরাধ মামলা রাজশাহী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…