চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজাকার মাহিদুর ও আফসারের রায় বুধবার

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৫:২০ পূর্বাহ্ণ ১৯, মে ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

চাঁপাইনবাবগঞ্জের রাজাকার মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর বিচারের রায় আগামীকাল বুধবার ঘোষণা করবেন ট্রাইব্যুনাল-২। হত্যা, হামলা, লুন্ঠনের অভিযোগ প্রমাণের ভিত্তিতে আসামীদের সর্বোচ্চ সাজা আশা করছেন রাষ্ট্রপক্ষ। আর মামলায় ত্রুটি থাকার দাবি করে আসামীরা খালাস পাবেন বলে আশা করছেন তাদের আইনজীবীরা।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রাজাকার মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর বিরুদ্ধে গত বছরের ১১ ডিসেম্বর ৩ অভিযোগ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। অভিযোগ প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষী দেন। আসামীপক্ষ সাফাই সাক্ষ্য দেওয়ার জন্য একজনের অনুমতি নিয়ে পরে আর সাক্ষীকে উপস্থাপন করেনি। ২২ এপ্রিল যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণা অপেক্ষমান রাখার পর সিদ্ধান্ত রায়ের তারিখ ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল-২ ।

আসামীর বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে ৩ নম্বর অভিযোগে কোন সাক্ষী দেয়নি রাষ্ট্রপক্ষ। এই অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালের অসন্তোষ থাকার পরও সর্বোচ্চ সাজা হবে বলে মনে করছেন তারা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, একটি চার্জের বিষয়ে মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর সাজা হয়েছিল। তারা যাবজ্জীবন সাজা কেটেছে। তা জানার পরে তারা প্রসিকিউশনের পক্ষ থেকে সেই চার্জের কোনো সাক্ষী মাননীয় ট্রাইব্যুনালে উপস্থাপন করেননি। সেটি প্রমাণের জন্য কোনো চেষ্টাও তারা করেননি। কারণ এই বিষয়টি আগেই আদালতে প্রমাণ হয়েছে বলে জানান তিনি।

এছাড়া বাকি ২টি চার্জের ক্ষেত্রে যাদের হত্যা করা হয়েছিল, তাদের পক্ষ থেকে আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন সাক্ষীরা। তাই তারা প্রত্যাশা করছেন মাননীয় ট্রাইব্যুনাল ন্যায় বিচার করবেন।

আসামীপক্ষও রায় নিয়ে তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন।

Reneta

আসামী পক্ষের আইনজীবী বলেন, সাক্ষীদের বক্তব্য এতটাই পরস্পর বিরোধী যে প্রসিকিউশন মামলাকে প্রমাণতো দূরের কথা, মামলাকে সম্পূর্ণরূপে নষ্ট করতে সমর্থ হয়েছেন। তাই আমরা আশা করছি মাননীয় ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে আসামীদের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে দেবেন।

আসামীদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে আছে: পাকিস্তানি বাহিনীকে সাথে নিয়ে শিবপুর থানায় হামলা চালিয়ে ৩৯ জনকে অপহরণ পরবর্তী ২৪ জনকে হত্যা, এবাদত বিশ্বাস টোলা ও কবিরাজ টোলা গ্রামে হামলা করে ৭০টি বাড়ি লুটপাট ও অগ্নিসংযোগ এবং শিবগঞ্জ থানার কয়েকটি জায়গায় হামলা চালিয়ে ৪ জনকে হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতা বিরোধী অপরাধযুদ্ধাপরাধী
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬

প্রচ্ছদ আঁকার স্বপ্নটা যেভাবে সত্যি হয়েছিল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের গোল্ডেন বল বুটের দৌড়ে এগিয়ে মেসি, লড়াইয়ে আছেন এমবাপ্পেও

জুলাই ১৭, ২০২৬
Ukraine vs Russia concept flags on wall with crack. Ukraine Russia war crisis, economy, political conflict, relationship concept

রাশিয়া-ইউক্রেনে নতুন করে হামলা, শান্তি আলোচনার সম্ভাবনা ক্ষীণ

জুলাই ১৭, ২০২৬

অল্প বৃষ্টিতেই তেজগাঁওয়ের শাহীনবাগে জলাবদ্ধতা, বাড়ছে জনদুর্ভোগ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT