চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজাকার তাহের ও ননীর রায় যে কোনো দিন

পরাগ আজিম পরাগ আজিম
১:৫২ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০১৬
অন্যান্য, আদালত
A A

মানবতাবিরোধী অপরাধে নেত্রকোণার রাজাকার কমান্ডার ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননীর মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগসহ ৬টি অভিযোগে সর্বোচ্চ শাস্তির আশা করছে প্রসিকিউশন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশে নেত্রকোনার রাজাকার কমান্ডার ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননীকে গ্রেফতার করা হয় ২০১৪ সালের ১২ আগস্ট। পরদিন তাদের ট্রাইব্যুনালে হাজির করে আইনশৃঙ্খলা বাহিনী।

মানবতাবিরোধী অপরাধের ৬ অভিযোগে আসামীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠন হয় গত বছরের ২ মার্চ। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছেন ট্রাইব্যুনাল। 

প্রসিকিউটর জানান,  ওবায়দুল হক তাহের নেত্রকোনা সদরের রাজাকার কমান্ডার এবং আতাউর রহমান ননী রাজাকার বাহিনীর সদস্য হয়ে হত্যা, অগ্নিসংযোগ, অপহরণ, লুন্ঠনসহ মানবতাবিরোধী অপরাধে এবং গণহত্যার সাথেও তারা জড়িত ছিলেন বলে উঠে এসেছে ছয়টি চার্জে। এবং এই আসামীরা সরাসরি পাকিস্তান আর্মিসহ ঘটনাগুলো ঘটিয়েছে। এই চার্জগুলো আমরা সাক্ষীদের মাধ্যমে এবং ডকুমেন্টারী সাক্ষীর মধ্যে দিয়ে মাননীয় ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি।   

মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। তিনি আরো বলেন, একটি চার্জ ছাড়া বাকি সবগুলো চার্জই প্রমাণ করতে সম্পূর্ণভাবে সফল হয়েছি। বিধায় এই আসামীদের বিরুদ্ধে আমাদের প্রসিকিউশনের দাবী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থণা করে আমরা আমাদের নিবেদন শেষ করেছি। 

২০১৩ সালের ৬ জুন এই দুই আসামীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাহের ও ননীমানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

বাবার গাড়িই চালাবেন শিশু প্রিন্স জর্জ

পরবর্তী

বাবার গাড়িই চালাবেন শিশু প্রিন্স জর্জ

‘বাংলার মাটি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নয়’

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT