আন্তর্জাতিক

বাবার গাড়িই চালাবেন শিশু প্রিন্স জর্জ

বাবার গাড়িই চালাবেন শিশু প্রিন্স জর্জ

ড্রাইভিংয়ের স্বপ্ন যেন ছড়িয়ে আছে রাজ পরিবারে সবার রন্ধ্রে রন্ধ্রে। সেটাই এবার প্রকাশ পাচ্ছে প্রিন্স জর্জের মধ্যেও। দুই বছর বয়সেই বাবার ব্যবহৃত ভিএইট ভোলান্তে চালাবেন জর্জ। 

১৯৮৮ সালে এই কারটি প্রথম ব্যবহার করেন উইলিয়াম ও হ্যারি। তারপর কারটি নরফোকের রানীর এস্টেটে অবস্থিত সানদ্রিনঘাম মিউজিয়ামেই রাখা ছিলো। এখন আবার সেখান থেকে নিয়ে কারটি নতুন করে সাজানো হচ্ছে জর্জের জন্যই। 

অবশ্য এই দুই বছরের মধ্যেই জর্জ অনেক ধরনের গাড়িতে উঠে বসেছে। এমনকি ব্রিটেনে বানানো ২০ এমপিএইচ গতির অ্যাস্টন মডেলের গাড়ি চালিয়ে নিজেকে জেমস বন্ড সাজিয়ে খেলতে পছন্দ করে জর্জ।

ঐতিহাসিক সেই কারটির এরই মধ্যে রোড টেস্ট করা হয়ে গেছে। ক্রিসমাসের ছুটিতে আট বছর বয়সী জেমস কারটি চালায়। সানদ্রিনঘামের সূত্র জানায়, কারটি চালানোর সময় খুবই খুশি ছিলো সে। কারটি চালানোর প্রতিটা মুহূর্তই উপভোগ করছিলো জেমস।

এখন অবশ্য গাড়িটি চালালে বেশ খানিকটা আওয়াজ কানে আসে। প্রিন্স উইলিয়াম চেয়েছিলেন আগে সেটি চালিয়ে স্বাভাবিক করা হোক যেন জর্জ সহজে সেটা নিয়ন্ত্রণ করতে পারে। 

এখন শুধু দিন গোনার অপেক্ষা, কবে জর্জ এই কারটি ড্রাইভ করবে। সেজন্য অবশ্য খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। ধারণা করা হচ্ছে আর বছর খানেকের মধ্যেই জর্জের হাতে থাকবে কারের চাবি।

সবুজাভ ধরনের এই গাড়িতে চামড়ার সিট এবং সবুজ কার্পেট রয়েছে। ১৬০ সিসি হোন্ডা ইঞ্জিন, অটোমেটিক গিয়ারবক্স আর সঙ্গে কর্মক্ষম হেডলাইট ও রেডিও রয়েছে এই মিনি কারটির। 

কারটি চালানোর সময় উইলিয়ামের বয়স ছিলো ছয় আর হ্যারির চার। আগামী জুলাইতে তিন বছরে পা দিবে জর্জ। হয়তো কারটি চালাতে আর বেশি অপেক্ষা করতে হবে না তাকে। 

রানী এবং তার বোন মার্গারেট ছোটবেলায় ব্যাটারি চালিত সিটেরন চালাতেন আর প্রিন্স চার্লস তার ছোটবেলায় অস্টিন পেডাল কার চালাতেন। 

প্রিন্স অ্যান্ড্রু টয় অ্যাস্টন ডিবি৫ নামে একটি কার চালাতেন যেটার নাম্বার ছিলো ০০৭। সেই কারটিও ২০১৪ সালে বাকিংহাম প্যালেসে রয়াল চাইল্ডহুড এক্সিবিশনে রাখা হয়। 

বিষয়:প্রিন্স জর্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…