চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজাকার, আলবদরসহ স্বাধীনতা বিরোধীদের তালিকা হবে, মন্ত্রিসভায় অনুমোদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজাকার, আলবদরসহ মুক্তিযুদ্ধবিরোধীদের একটি তালিকা প্রকাশের বিধান অন্তর্ভুক্ত করে মন্ত্রিসভা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০২০ এর খসড়াটি নীতিগতভাবে অনুমোদন করেছে।

সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, রাজাকার, আলবদর ও আল-শামসের একটি তালিকা প্রকাশের বিধান অন্তর্ভুক্ত করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০২০ এর খসড়া নীতিগতভাবে আজ মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন করেছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আইনের খসড়া মন্ত্রিসভায় এনেছে কারণ বিদ্যমান আইন সময়ের চাহিদা পুরোপুরি পূরণ করতে পারে না। সচিব বলেন, প্রস্তাবিত আইনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গঠন, পরিচালনা ও অর্থায়ন এবং মুক্তিযোদ্ধা ও তাদের সংগঠনের নিবন্ধন আরো নিখুঁতভাবে করার সুনির্দিষ্ট করা হয়েছে। নতুন আইন পাস হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যমান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২ বাতিল করা হবে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তার সরকারি বাসভবন গণভবন থেকে এবং মন্ত্রিসভার সহকর্মীরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যোগ দেন।

এক প্রশ্নের জবাবে প্রস্তাবিত আইনের ৫ (ই) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল দেশের স্বাধীনতার বিরুদ্ধে ১৯৭১ সালের ২৬ শে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি যেমন রাজাকার, আলবদর, আল-শামস এবং প্যারা-মিলিটারির সদস্যদের তালিকা প্রস্তুত করার দায়িত্ব অর্পণ করবে।

তিনি আরও জানান, কাউন্সিল রাজাকারদের তালিকা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ সংক্রান্ত মন্ত্রিসভায় একটি প্রস্তাব পাঠাবে। তবে, তিনি বলেন ২০০২ সালের বিদ্যমান আইন অনুসারে কাউন্সিল মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করার জন্য দায়বদ্ধ থাকবে।

অন্য একটি প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবিত আইনটিতে যারা মুক্তিযোদ্ধাদের তালিকায় মিথ্যা তথ্য দিয়ে তাদের নাম তালিকাভুক্ত করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দায়বদ্ধ করার সুপারিশ করা হয়েছে।

ট্যাগ: আলবদরপ্রধানমন্ত্রী শেখ হাসিনারাজাকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামীর খালাসের রায়

পরবর্তী

উবার: ৪ বছরে প্রায় ২ লাখ মানুষের কর্মসংস্থান

পরবর্তী

উবার: ৪ বছরে প্রায় ২ লাখ মানুষের কর্মসংস্থান

করোনার দ্বিতীয় ঢেউ: আবারও অর্থ সহায়তা চায় পোশাক কারখানার মালিকেরা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT