চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজাকারপুত্রদের নিয়ে একইদিনে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বিবিসির প্রতিবেদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া রাজাকারদের সন্তানদের নিয়ে বুধবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। আবার একই দিনে একই বিষয়েই একই প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

‘বাংলাদেশ: বিধি বহির্ভূত ও গোপন গ্রেফতার বন্ধ করুন’ – শিরোনামে প্রকাশিত বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বাংলাদেশ সরকার যুদ্ধাপরাধে দণ্ডপ্রাপ্ত বিরোধী দলীয় নেতাদের তিন সন্তানকে এ বছরের আগস্ট থেকে অবৈধভাবে আটকে রেখেও বারবার অস্বীকার করছে। সরকারের উচিৎ এই তিন সন্তানকে এই মুহূর্তে ছেড়ে দেয়া।

সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেম এবং গোলাম আযমের ছেলে আমান আযমীকে কোনো গ্রেফতারি পরোয়ানা বা অভিযোগ ছাড়াই জোরপূর্বক ধরে নিয়ে গুম করে রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে বিবৃতিতে।

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের নামে এ ধরণের ক্ষমতার অপব্যবহার ঠেকাতে বাংলাদেশের দাতাগোষ্ঠী ও সন্ত্রাসবিরোধী অংশীদারদের জোরগলায় প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

অন্যদিকে বিবিসি ‘বাংলাদেশের ‘গুম হওয়াদের’ নিয়ে ভয়’ শীর্ষক এক প্রতিবেদনে সরাসরিই শুরু করা হয় সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীকে নিয়ে। বলা হয়, গত ২২ আগস্ট তার বাসায় প্রায় ৩০ জন মানুষ এসে হাজির হন।

তারা সবাই সাদা পোশাকে এলেও কারও কারও কাছে অস্ত্র ছিল বলে বাড়ির কেয়ারটেকারের বরাতে জানিয়েছে বিবিসি। সেখানে জানানো হয়, ওই ব্যক্তিদের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকলেও তারা কেয়ারটেকারের কাছে সিসিটিভি ফুটেজের কন্ট্রোল রুম কোথায় জেনে ফুটেজের ডিস্ক নিয়ে নেয়। এছাড়াও আমান আযমীর অবস্থান জানাতে না পারায় কেয়ারটেকার আজাদকে মারধোরও করা হয় বলে বিবিসি জানিয়েছে।

Reneta

বাকি দু’জনের কথাও উল্লেখ করে বলা হয়েছে, আগস্ট মাসের প্রথম দিকে তারা অপহৃত হন।

বিবিসি প্রতিবেদনে বলেছে, জাতিসংঘ এবং মানবাধিকার সংক্রান্ত সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনেক বছর ধরেই বাংলাদেশে জোরপূর্বক গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সাধারণ বিষয় হয়ে গেছে বলে সতর্ক করে আসছে।

কিন্তু এ বছর এর পরিমাণ আশঙ্কাজনক বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। আর উদাহরণ হিসেবে হুম্মাম কাদের চৌধুরী, মীর আহমেদ বিন কাসেম এবং আমান আযমীর কথা বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মানবতাবিরোধী অপরাধহিউম্যান রাইটস ওয়াচ
শেয়ারTweetPin

সর্বশেষ

পঞ্চগড়ে চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভালের পর্দা উঠলো

মে ২২, ২০২৬

গোপনে বিয়ে সারলেন বলিউড ‘কুইন’ কঙ্গনা?

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩১৫

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ফেরত পাঠানো কিছু ব্যক্তিকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ভারতের

মে ২২, ২০২৬

রামিসা হত্যা: দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ আলীর

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT