চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজস্থানের অধিনায়কত্বও হারালেন স্মিথ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়া জাতীয় দলের পর আইপিএল দল রাজস্থান রয়্যালসের অধিনায়কত্বও হারালেন স্টিভ স্মিথ। অজি তারকা দায়িত্ব থেকে সরিয়ে দাঁড়িয়েছেন বলে সোমবার নিশ্চিত করেছে রাজস্থান। তার জায়গায় দায়িত্ব পালন করবেন অাজিঙ্কা রাহানে। তবে ক্লাব জানিয়েছে, অধিনায়কত্ব থেকে সরে গেলেও দলের হয়ে খেলবেন স্মিথ।

সাউথ আফ্রিকা বিপক্ষে কেপটাউট টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে একদিন আগেই জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান স্মিথ। সরে দাঁড়িয়েছেন তার ডেপুটি ডেভিড ওয়ার্নারও। স্মিথকে এক টেস্ট নিষিদ্ধের সঙ্গে ম্যাচ ফি’র ১০০% জরিমানাও করা করে আইসিসি। ওই ম্যাচে প্রোটিয়াদের কাছে ৩২২ রানের বিশাল ব্যবধানে হারে অজিরা।

স্মিথ ও রাহানে দুজনেই গত আসরে খেলেছেন রাইজিং পুনে জায়ান্টসে। কিন্তু ২০১৩তে ফিক্সিংয়ে জড়িয়ে দুবছর নিষিদ্ধ থাকার পর এই আসরেই আইপিএলে ফিরেছে রাজস্থান। পরে নিলামে স্মিথ-রাহানেকে দলে ভেড়ায় দলটি।

রাজস্থান স্মিথকে খেলোয়াড় হিসেবে রাখলেও আইপিএলে খেলা এখনো নিশ্চিত নয়। বিষয়টি অনেক যদি, কিন্তুর মারপ্যাচে ঘিরে। ক্লাব সূত্রের বরাতে ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, আইপিএল শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বা ভারতীয় ক্রিকেট বোর্ড যদি স্মিথকে নিষিদ্ধ করে, তাহলে আইপিএল খেলতে পারবেন না অস্ট্রেলিয়ান তারকা।

সোমবার এক বিবৃতিতে ক্লাব জানায়, ‘রাজস্থান রয়্যালসের সর্বোচ্চ স্বার্থে তিনি অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন, যাতে দলটি কোনো ‘চলমান ভ্রান্তি’ ছাড়াই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতে পারে।’

রাজস্থান রয়্যালসের ক্রিকেট প্রধান জুবিন বারুচা বলেন, অধিনায়ক হিসেবে রাহানে আমাদের অটোমেটিক পছন্দ এবং রাজস্থানের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। সে দলের সংস্কৃতি এবং মূল্যবোধ সম্পর্কে জানে। কারণ তিনি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে অনেক লম্বা সময় ধরে আছেন। আমাদের বিশ্বাস তিনি রাজস্থানের গ্রেট একজন অধিনায়ক হয়ে উঠবেন।

Reneta

‘কেপটাউনের ঘটনা ক্রিকেট বিশ্বের জন্য নিঃসন্দেহে বিশৃঙ্খল। আমরা সবসময়ই বিসিসিআই’র সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাদের পরামর্শ নিচ্ছি। সেই সঙ্গে আমরা স্মিথের সঙ্গেও যোগাযোগ বজায় রাখছি।,’-বলেন বারুচা।

আর রাজস্থানের সহ-স্বত্বাধিকারী মনোজ বাদল বলেন, ‘কেপটাউনে যা ঘটেছে সেটা পরিস্কারভাবেই ভুল। তবে সব ক্রিকেট সমর্থককেই পরিস্থিতির উপর একটি সামঞ্জস্যপূর্ণ দৃষ্টিকোণ বজায় রাখা উচিত। সময়টা স্মিথের জন্য খুবই কঠিন, তবে দেখা সেটা তিনি কিভাবে সামাল দেন।’

স্মিথের ব্যাপারে রাজস্থান সিদ্ধান্ত নিলেও তার ডেপুটি ডেভিড ওয়ার্নারকে নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি আরেক ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ। রোববার ক্লাবের পক্ষ থেকে শুধু জানানো হয়েছে, সানরাইজার্স ওয়ার্নারকেই অধিনায়ক পদে রেখেছে, যদি না বিসিসিআই নির্দেশ দেয় বা ক্রিকেট অস্ট্রেলিয়া এই ব্যাটসম্যানকে নিষিদ্ধ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএললিড স্পোর্টসস্টিভ স্মিথ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বেইজিংয়ের সিনেমা হল এখন বহুমাত্রিক বিনোদন ও লাইফস্টাইল কেন্দ্র

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT