রাজশাহী মেডিক্যালে করোনায় ১০ জনের মৃত্যু

রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ভবন, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজশাহীতে বিশেষ লকডাউন বাড়ানোর পরও করোনা রোগীর সংখ্যা ও মৃত্যু আশঙ্কাজনক হারে বাড়ছে। এরমধ্যেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন।
রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানান।
এছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দু’টি পিসিআর ল্যাবে রাজশাহীর ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি আছে ৪০৪ জন রোগী, আইসিইউতে ভর্তি আছে ১৯ জন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৯ শতাংশের উপরে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে প্রাণ হারানো ১০ জনের মধ্যে রাজশাহীর ৪ জন ও চাঁপাইনবাবগঞ্জের ২ জন রোগী, নাটোরের ৪ জন রোগী।
অন্যদিকে রাজশাহী মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে তৃতীয়বারের মতো বিশেষ লকডাউন চলছে। জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসক, পুলিশ ও আওয়ামী লীগ নেতারা মাঠে কাজ করছে। মহানগরীতে পুলিশের কড়া নজরদারী ও চেকিং চলছে।






