চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাজশাহী থেকে রিফিল করে নাটোরে রোগীদের অক্সিজেন’

রেজাউল করিম রেজা রেজাউল করিম রেজা
৪:৩৪ অপরাহ্ণ ১২, জুন ২০২১
- সেমি লিড, জনপদ, নাটোর
A A

রাজশাহী থেকে রিফিল করে নাটোরে করোনা রোগীদের অক্সিজেন দেওয়া হচ্ছে। 

১৫ লিটার অক্সিজেন ধারণক্ষমতা সম্পন্ন ক্যানুলা অক্সিজেন সিলিন্ডার দিয়ে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম চালু করা হলেও অক্সিজেন টারবাইন প্লান্ট স্থাপন করা হয়নি।

এছাড়া নাটোর আধুনিক সদর হাসপাতালে ৩১ শয্যার একটি করোনা ইউনিট চালু করা হলেও শনিবার সকাল পর্যন্ত রোগী রয়েছে ৩৮ জন।

করোনা আইসোলেশন ওয়ার্ডে রোগী ধারণক্ষমতা না থাকায় আউটডোরে রোগী রেখে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে নেই কোন আইসিইউ।

নাটোর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মঞ্জুরুর রহমান জানান, নির্মাণাধীন ২৫০ শয্যার একটি ফ্লোরে আরও ২০টি বেড স্থাপনের চেষ্টা চালানো হচ্ছে। বাড়তি করোনা রোগীরা চিকিৎসা যাতে পায় সেজন্য এই ব্যবস্থা। আশা করছি আগামী সপ্তাহ থেকে সেটি চালু করা সম্ভব হবে। এছাড়া আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ২০টি বড় অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন। এতে করে আপাতত কোন অক্সিজেন সঙ্কট হবে না বলেই মনে করছি।

তিনি বলেন, চিকিৎসক সঙ্কট না থাকলেও নার্স, আয়া ক্লিনারসহ অন্যান্য পদে জনবল সঙ্কট রয়েছে। ফলে আমাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।

Reneta

নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, নাটোর আধুনিক সদর হাসপাতাল ছাড়াও ভবঘুরে পুনর্বাসন কেন্দ্র, প্রাণের আমজাদ মেমোরিয়াল হাসপাতাল ছাড়াও প্রাইভেট ক্লিনিককে বলে রাখা হয়েছে, যেন বাড়তি করোনা রোগীদের যেকোন পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারি।

তবে তিনি স্বীকার করেন আইসিউ না থাকায় অনেক করোনা রোগীকে রামেক হাসপাতালে পাঠানো হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রাম থেকে ‘আইটি এক্সপার্ট লালু জঙ্গি’ গ্রেপ্তার

পরবর্তী

পরীর বর তারিক আনাম, ‘অ্যাকশন’ বলার অপেক্ষায় চয়নিকা

পরবর্তী

পরীর বর তারিক আনাম, ‘অ্যাকশন’ বলার অপেক্ষায় চয়নিকা

করোনায় আজও ৩৯ জনের মৃত্যু

সর্বশেষ

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT