রাজশাহীর দুর্গাপুর উপজেলার পনানগর গ্রামের একটি ব্রীজের নিচ থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম নাসির উদ্দিন। পিতার নাম ওসির উদ্দিন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী জানান,উপজেলার পনানগর গ্রামের নিহত যুবক সুদের ব্যবসা করতেন। মঙ্গলবার রাতে কোনো এক সময়ে দুবৃর্ত্তরা তাকে হত্যা করে লাশটি ব্রীজের নিচে ধান ক্ষেতে ফেলে রাখে। সকালে স্থানীয়রা তার লাশ ধান ক্ষেতের মধ্যে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়দের উদ্বৃতি দিয়ে ওসি আরো জানান, রাত ৮ টার দিকে তার একবন্ধু নিহত যুবককে বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যায়। যে ব্রীজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয় সেই ব্রীজের উপরে রাস্তায় ওই বন্ধুর মোটরসাইকেল রাখা ছিল বলে স্থানীয়রা পুলিশকে জানায়।
ঘটনার পর থেকে ওই বন্ধু পলাতক রয়েছে। সুদের টাকা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ








