রাজশাহীর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ-২০২২। এবারের প্রতিযোগীতায় রাজশাহীর মোট ১০ ক্লাব অংশগ্রহণ করছে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার ও বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ রাজশাহীর সভাপতি এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ রাজশাহীর যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা, বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ রাজশাহীর সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী।
উপস্থিত সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন এবং উদ্বোধন শেষে ক্রিকেট ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।







