রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ ভারত সাংস্কৃতিক মিলনমেলার ৫ম আয়োজন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের বিভিন্ন রাজ্য সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এবং স্থানীয় শীর্ষ রাজনীতিক, প্রশাসনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দুদেশের আমন্ত্রিত অতিথিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর অতিথিরা মহানগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামরুজ্জামানের কবরে শ্রদ্ধা জানান।
ভারত সরকারের তরফ থেকে রাজশাহীবাসীর জন্য আইসিইউ সুবিধা সম্বলিত একটিএ্যাম্বুলেন্স উপহার দেয়া হয় রাজশাহীর মেয়ের এএইচ এম খায়রুজ্জামান লিটনের হাতে। দুদেশের সম্পর্ক দিনে দিনে আরও গভীর হবে আশা প্রকাশ করেন অতিথিরা।







