রাজশাহীতে মহানগর পুলিশের অফিসার্স মেস থেকে সহকারী কমিশনার সাব্বির আহমেদ সরফরাজের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে পুলিশ মেসের নিচতলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত পুলিশ কর্মকর্তা রাজশাহীর সাবেক পুলিশ কমিশনার কে এম ওবায়দুল্লাহ ছেলে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, সাব্বির অফিসার্স মেসের নিচতলায় থাকতেন। শনিবার সকালে তার ডিউটি ছিল। ডিউটির সময় হলেও তিনি না উঠলে পুলিশ সদস্যরা তাকে ডাকাডাকি করেন। ঘরের মধ্য থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে দেখতে পান সাব্বির তার রুমের জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে বিষয়টি পুলিশ উর্ধতন কর্মকর্তাদের জানানো হলে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি কেনো আত্মহত্যা করেছেন সে ব্যাপারে তিনি নিশ্চিতভাবে করে কিছু জানাতে পারেননি। তবে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করতে পারেন বলে পুলিশের ধারণা।
সাব্বিরের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে নেয়া হয়েছে। তার বাবা মা ঢাকায় থেকে রাজশাহী পৌঁছালে লাশ ময়নাতদন্ত করা হবে।








