রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়েতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি’র তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
ভোর ৫টার দিকে র্যাব ৫ এর একটি দল বাগমারা উপজেলার শগুনা পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার জেএমবি সদস্যরা হলো, গোপালগঞ্জ সদরের আমিনুর রহমান, ময়মনসিংহের ফুলপুর উপজেলার শিলপুর গ্রামের আবু সাঈদ মানিক এবং চাঁদপুর সদরের মহিষাদি এলাকার পিএম শাহেন শাহ।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৬টি ককটেল, ৭টি পেট্রোল বোমা ও ৮টি জিহাদি বই।







