আসন্ন সংসদ নির্বাচনে রাজশাহী সদর আসনে ১৪ দল মনোনীত প্রার্থী ফজলে হোসেন বাদশা এমপি নগরীর ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন।
মঙ্গলবার সকালে তিনি কাশিয়াডাঙ্গা মোড় থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি কাশিয়াডাঙ্গা মোড়ের ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সবার হাতে হাতে তুলে দেন নৌকা প্রতীকের পোস্টার।
গণসংযোগকালে তিনি বলেন, উন্নয়নের প্রতীক নৌকা। বাংলাদেশ সৃষ্টি থেকে শুরু করে সব অর্জনের পেছনে এই নৌকার ভূমিকা সবার চেয়ে বেশি। তাই দেশকে এগিয়ে নিতে হলে নৌকার সাথেই থাকতে হবে। যারা দেশের জন্য কিছু না করে ক্ষমতায় যাওয়ার পর শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন এমন কাউকে ভোট দেয়া যাবে না। নির্বাচনে ভোট দিতে হবে নৌকাতেই।
এ সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার সঙ্গে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রউফ গণসংযোগকালে তারা ‘নৌকা’, নৌকা শ্লোগান তোলেন।
বিএনপি প্রার্থী:
এদিকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকালে প্রচারণায় নেমেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য এবং জাতীয় ঐক্যফ্রন্ট রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ও রাজশাহী সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু।
তিনি সকালে প্রচারণায় নামার পুর্বে হযরত শাহ্ মখদুম (রাঃ) মাজার জিয়ারত করেন। এরপর তিনি নগরীর ১নং ওয়ার্ড কাাশিয়াডাঙ্গা থেকে শুরু করেন এই নির্বাচনের প্রথম আনুষ্ঠানিক প্রচারণা।
এসময়ে তাঁর সঙ্গে ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী।
তিনি মাজার জিয়ারত সাংবাদিকদের বলেন, বেকারত্ব সমস্যা দূরীকরণে রাজশাহীতে ইন্ডাজস্ট্রিয়াল জোন গড়ে তোলা হবে। এখানে বিদেশি জনগণ বিনিয়োগ করতে আসবে।







